নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
“ শুভ নববর্ষ ১৪৩২” নাকি ১৪৩৩!

“ শুভ নববর্ষ ১৪৩২” নাকি ১৪৩৩!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গতকাল ১৩ এপ্রিল রাত ১২টায় শেষ হয়েছে বাংলা ১৪৩২ বর্ষ। রাত ১২ টার থেকে শুরু হয়েছে নতুন বাংলাবর্ষ ১৪৩৩। সেই সুবাদে বাংলা নতুনবর্ষকে স্বাগত জানাতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও সকাল থেকেই শুরু বাংলাবর্ষ উদযাপন। আর ঢাক-ঢোলের তালে, নাচ-গান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করেছে নারায়ণগঞ্জবাসী। নতুন বছরের প্রথম দিনেই নগরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরনের র‌্যালীর সামনে বাংলার ঐতিহ্যবাহী কুলার ভেতরে লেখা হয়েছে “ শুভ নববর্ষ ১৪৩২” যা নিয়ে শহরজুড়েই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে নগরীর চাষাঢ়া থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
তবে এটি অবশ্যই সমালোচনার বিষয় বটে। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীর সামনে থাকা সেই শুভ নববর্ষ ১৪৩২ লেখাটি কি কারোর নজরে একটি বারের জন্যও হলেও পড়েনি। নগরীর চাষাড়া হতে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যাওয়া র‌্যালীর প্রথমভাবে লেখা “শুভ নববর্ষ ১৪৩২” কারোর চোখে পড়েনি নাকি দেখেও না দেখার ভান নাকি বর্ষবরনের আনন্দে মাতোয়ারা হয়ে সবাই ব্যাকুল হয়ে পড়েছিল।
তবে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর সাধারন মানুষের চোখ যেন কিছুতেই সরাতে পারছেনা এতবড় একটি ভুলকে।
জেলা প্রশাসনের উদ্দ্যোগে বাংলা নববর্ষ উদযাপন কমিটির কোন সদস্য কি মারাত্মক এ ভুলটি দেখতে পায়নি। নাকি দ্বায়িত্ব পাওয়ার পর অন্যকে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ছিলেন এমনটাই প্রশ্ন সাধারন মানুষের। অনেকে আবার কৌতুহল বশত বলতে থাকেন পুরোনো বছরকেই আবার নতুন বছরে বরন করে নিচ্ছেন তারা। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের ব্যানার কিংবা প্লেকার্ডে এমন বড় ভুল কি কারনে হলো তা খতিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন সর্বশ্রেনীর সাধারন মানুষ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!