নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিতঃ

‎ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) এক মধ্যবয়স্ক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ‎সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাতে পুলিশের হাতে আটক হন তিনি।
গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতদের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গ্রেফতার হারুন মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা এলাকার আব্দুল মান্নানের ছেলে। ভুক্তভোগী দুই শিশুর বয়স যথাক্রমে ৯ ও ৮ বছর, তারা দুজন সম্পর্কে আপন বোন। তারা অভিযুক্তের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
‎‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া হারুন মিয়া শিশু দুই বোনকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। প্রথমে তাদের খাবার খাওয়ানো হয় এবং পরে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে, কক্ষের বাতি নিভিয়ে তাদের ওপর যৌন নিপীড়ন করেন। ঘটনার পরদিন বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়া স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন।
বৈঠকে মাতবররা অভিযুক্ত হারুন মিয়াকে জুতা দিয়ে প্রহার, কান ধরে উঠবস করানোসহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বাসায় থাকা একটি ফ্রিজ ১০ হাজার টাকা বিক্রি করে বকেয়া ভাড়া সমন্বয় করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে আটক করেন।
‎সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, ‘যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!