এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহেমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপসহকারি মেডিক্যাল অফিসার আসাদুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার রহিমা বেগম, নার্সিং ইনচার্জ শারমিন আলমসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, আজ ২০ এপ্রিল সোমবার আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৬ টি ইউনিয়নের শিশুদের হাম ও রুবেলা টিকা দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩০ হাজার ৯ শত ১২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।




