নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের

অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের

প্রকাশিতঃ

সংবাদ বিজ্ঞপ্তি

ফ্যাসিষ্ট শাষনামলে গৃহীত অপরিকল্পিত ও জনবিরোধী খানপুরে কন্টেইনার পোর্ট  নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের দাবী জানিয়েছেন নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল।
আজ এক প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, নারায়ণগঞ্জবাসী এমনিতেই যানজটে নাকাল অবস্থা। এরইমধ্যে নারায়ণগঞ্জ শহরের মধ্যস্থল ও পুরো  নারায়ণগঞ্জ জেলার রোগীরদের একমাত্র আশ্রয়স্থল খানপুর ৩০০ শয্যা হাসপাতালের নিকটবর্তী এবং জেলা প্রশাসকের বাংলো লাগোয়া কন্টেইনার পোর্ট স্থাপনের কাজ চলছে। এই পোর্ট চালু হলে নারায়ণগঞ্জ শহরের উপর দিয়ে দিনে কমপক্ষে শতাধিক কন্টেইনারবাহী ট্রেইলার ও কভার্ড ভ্যান চলাচল করবে। অথচ এ ধরনের ৩০/৩২ চাকার ভারী যানবাহন চলাচলের মত প্রশস্ত সড়ক বা মোড় এই শহরে নেই। ফলে যানজট স্থায়ী রূপ নেবে এবং নগরবাসী, বিশেষ করে রোগীরা চরম দুর্ভোগের শিকার হবেন।
খোরশেদ আরো বলেন, আমরা জানি আলীগঞ্জের বিপরীতে অবস্থিত পানগাঁও কন্টেইনার পোর্ট এখনো পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি। সেখানে নতুন করে একটি ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রস্থলে পোর্ট নির্মাণের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।
যদি শিল্প ও বাণিজ্যিক প্রয়োজনে নতুন পোর্ট স্থাপনের প্রয়োজনীয়তা থাকে, তবে তা শহরের বাইরে যেমন কাঁচপুর (ইপিজেড সংলগ্ন) অথবা বিসিকের নিকটবর্তী বক্তাবলী এলাকায় নদীর তীরে স্থাপন করা যেতে পারে। কারন কাঁচপুরে (ইপিজেড সংলগ্ন) হাইওয়ে সুবিধা ও বক্তাবলীতে (বিসিক সংলগ্ন) মোক্তারপুর ফ্লাইওভারের সুবিধা থাকায় যানজট এড়ানো সম্ভব হবে এবং অনগ্রসর এলাকার অবকাঠামোগত ও আর্থিক উন্নতি ঘটবে।
আমরা ফ্যাসিষ্ট শাষনামলে গৃহীত অপরিকল্পিত ও জনবিরোধী উন্নয়ন চাই না। বরং একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর গড়ে তুলতে চাই। আমাদের দাবী এই পোর্ট নির্মানের প্রকল্প অবিলম্বে বাতিল করে এই শহরকে নিরাপদ ও বাসযোগ্যও রাখতে হবে। আমরা প্রত্যাশা করি অবিলম্বে বর্তমান গণতান্ত্রিক সরকার এই অযৌক্তিক প্রকল্প বাতিল করে নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!