নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শ্রীবরদীতে উপজেলা কো – অর্ডিনেশন সভা অনুষ্ঠিত 

শ্রীবরদীতে উপজেলা কো – অর্ডিনেশন সভা অনুষ্ঠিত 

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীতে হাম- রুবেলা টিকা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা উপলক্ষে উপজেলা কো – অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে শ্রীবরদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, গত ২০ এপ্রিল সোমবার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে

উপজেলা নির্বাহী অফিসার  মনীষা আহেমদ হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেছেন। মে মাসের ১০ তারিখ পর্যন্ত মোট  ১১ কর্মদিবস এই  কার্যক্রম চলবে । ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকেই এই টিকা দিতে হবে। উপজেলার  ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট  ৩০ হাজার ৯ শত ১২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। যারা এর আগে হাম-রুবেলার দুটি টিকা পেয়েছে তারাও এই ক্যাম্পেইন এর টিকা গ্রহণ করবে। যাদের হাম-রুবেলা টিকা গ্রহণের সময় হয়েছে কিন্তু এখনো টিকা প্রদান করা হয়নি তারা আগে ক্যাম্পেইনের টিকা  গ্রহণ করবেন তারপর ২৮ দিন পর যথারীতি শিডিউল অনুযায়ী এম আর টিকা নিবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। ভারপ্রাপ্ত ইপি আাই টেকনোলজিস্ট মুনতাসীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো : মাহমুদুল হাসান, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি  এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, এসআই মোরশেদ প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, উপসহকারি মেডিক্যাল অফিসার আসাদুল ইসলাম,  নার্সিং সুপার ভাইজার রহিমা বেগম, নার্সিং ইনচার্জ শারমিন আলমসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!