নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
দ্বিমুখী ভুমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন!!

দ্বিমুখী ভুমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মাদকের ভয়াল আগ্রাসনে অতিষ্ঠ ফতুল্লা মুসলিমনগর, নরসিংপুর, পশ্চিম ভোলাইল মরাখালপাড় সহ আশপাশের এলাকা। আর মাদক বিক্রেতাদের মাদকের কড়ালগ্রাসে বিভিন্ন বয়সী মানুষ যেন বিপথগামী হয়ে পড়ছে। থানা পুলিশের উদাসীনতা আর অর্থলোভী কথিত রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয় যেন আরো চিন্তিত করে তুলছে সেখানে বসবাসকারী প্রতিটি অভিভাবককে।
এলাকার বাসির অভিযোগে জানা যায়, বর্তমান ক্ষমতাসীন দলের ভাঙ্গিয়ে একটি মহল বেপরোয়া ভাবে মাদক বিক্রি করছে। যারা মাদকের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই প্রশাসন সহ স্থানীয় কিশোরগ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করছে বলে জানান এলাকার সচেতন মহল। মুসলিমনগর, নরসিংপুর ও পশ্চিম ভোলাইল মরা খালপাড় এলাকার মুরুব্বিরা গত এক সপ্তাহে বেশ কয়েক দফা মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয় মুসলিমনগর এলাকার এক মুরুব্বি জানান, কিছুদিন আগে যারা আমাদের সাথে মাদক করাবারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করলেও অর্থ আর স্বার্থের জন্য তারাই আবার মাদক কারবারীদের পক্ষালম্বন করছে। কারন মাদক কারবারীদের আছে বিশাল অর্থ ও বড় ভাইদের আর্শীবাদ।
নাম প্রকাশ না করার শর্তে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, গত ১৪ এপ্রিল মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকার যুব সমাজ ও সচেতন মহলের ব্যানারে পশ্চিম ভোলাইল মরাখাল পাড় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা খোকন মিয়ার ছেলে আমজাদ ও মৃত হারুন মিয়ার ছেলে আল আমিনের বিরুদ্ধে বিশাল মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন মুসলিমনগর বেঙ্গাবাড়ির মোঃ নাছিরের ছেলে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন।
তার বক্তব্যে স্থানীয় মুরুব্বিয়ান থেকে যুব সমাজ সবার মাঝে একটা আশার সঞ্চার হয়েছিল যে হয়তো এবার মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠবে।
কিন্তু সবার সে আশা বুমেরাং করে গত ২৪ এপ্রিল মাদক কারবারীদের আয়োজনে সাফাই সভায় মাদক বিক্রেতা আমজাদের পাশে দাড়িয়ে তাদের পক্ষে বক্তব্য দিতে দেখা যায় সেই প্রতিবাদী মোঃ মোক্তার হোসেনকে। এ সময় ইউটিউব চ্যানেলের এক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনকে প্রশ্ন করেছিলেন, সেদিন আপনি আমজাদ ও আল আমিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রেখেছিলেন আজ আবার তাদের পক্ষে বিষয়টা কি। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি মোঃ মোক্তার হোসেন।
এতে এলাকাবাসীর কাছে পরিস্কার হয়ে যায় যে মাদক কারবারীদের কাছ থেকে মোটা অংকের অর্থ সমঝোতার মাধ্যমেই তার এই পরিবর্তন। আর মিডিয়ায় আমজাদের বক্তব্য দেয়ার ধরন দেখা যায় এবং কমেন্সগুলো অবলোকন করলে দেখা যায় সে কত বড় মাদক খোর ও বিক্রেতা।
এলাকার সাধারন এই দৃশ্য দেখার পর তাদের মুখে বলতে শোনা যায়, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোক্তার হোসেনের মত নেতাদের কারনেই আজ বিএনপির এই অধঃপতন। বিএনপির যথাযথ কর্তৃপক্ষের কাছে মুসলিমনগর, নরসিংপুর, পশ্চিম ভোলাইল মরাখালপাড় বাসির আবেদন এসব স্বার্থবাদী নেতাদের হাত দেশ জাতি ও বিএনপিকে রক্ষা করা হোক।
এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন বলেন,মুলত আমজাদ ও আলআমিনের সাথে ইমারতের মালামাল নিয়ে প্রতিপক্ষের ব্যবসায়িক কিছু ঝামেলা ছিল। তাই তারা আমজাদ ও আলআমিনের বিরুদ্ধে মানববন্ধন করে। সেই ঘটনার দিনের ওদের প্রতিপক্ষরা রাতের আধারে একটি মিছিল বের করে ওদের পরিবারের বিরুদ্ধে। আমজাদ ও আলআমিন এরা দুইজনই বিএনপির রাজনীতি করছে দীর্ঘদিন যাবত। সেদিনের মানববন্ধনের ব্যানারে যে আমজাদ ও আলআমিনের ছবি ছিল সেটা আমি দেখিনি। তিনি আরও বলেন,আওয়ামীলীগের দোসররা এখনও পর্যন্ত এলাকাতে অবস্থান করে আমজাদ ও আলআমিনের সকল ব্যবসা দখলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ২/১ টি লিখিত অভিযোগও দায়ের করেছিল আমজাদ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!