নারায়ণগঞ্জ শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
রূপগঞ্জে উন্নয়নকাজে কোটি টাকার চেক বিতরণ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩
রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি মেজর আলিফ প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি মেজর আলিফ প্রকাশ্যে

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী মো: মেজর আলিফ বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি হয়েও বর্তমানে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে সিরাজ মন্ডলের শেল্টারে আদমজী বিহারী ক্যাম্পে একচেটিয়া মাদক ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন। ৫ আগষ্টের পর ভোল পাল্টিয়ে তরুন দলের নেতা পরিচয়ে ফের মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছে এই আলিফ। বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী হয়েও নিজেকে তরুন দলের নেতা পরিচয়ে থানার সামনে চায়ের দোকানে পুলিশের সাথে বসে সখ্যতা গড়ে তুলে বীরদর্পে মাদক স¤্রাজ্য চালাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে ।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের বিশ^স্থ সহযোগী হওয়ার সুবাধে মো: মেজর আলিফের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা থাকার পরও বীরদর্পে এলাকায় ঘুরে বেরাচ্ছে। তবে রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছেনা বলেও তাদের অভিযোগ।
স্থানীয়রা আরোও জানান, মো: মেজর আলিফের সঙ্গে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা ও প্রভাবশালীদের সংশ্লিষ্টতা রয়েছে। সেই সখ্যতাকে কাজে লাগিয়ে আদমজী বিরাহী ক্যাম্পে তৈরী করেছে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে রয়েছে তার ছেলে মাদক ও বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী মিঠুন, তার আরেক ছেলে বাবলা। বর্তমানে বৈষম্যবিরোধী মামলায় কারাগারে রয়েছে। বাবলা কারাগারে থাকলেও তার সহোদর মিঠুন এখন আদমজী বিহারী ক্যাম্প ও সুমিলপাড়া আইলপাড়া, নতুনবাজার এলাকার মাদকের সবচেয়ে বড় ডিলার। মেজর আলীর শেল্টারে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পুরো আদমজী এলাকায় মাদক সরবরাহ করে আসছে। বিগত দিনে আওয়ামীলীগের এবং বর্তমানে তরুন দলের সাইনবোর্ডকে পূঁজি বানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসা। বিভিন্ন সময় তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার কারণে কেউ তাদের ভয়ে মুখ খোলার সাহস পায় না। এই মাদক সিন্ডিকেটের অববাধ মাদক সরবরাহের কারণে উঠতি বয়সের যুবক-যুবতীরা মাদক আসক্ত হয়ে বিপদগামী হয়ে উঠছে। যুবসমাজকে বাঁচাতে এই ভয়ঙ্কর মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা মো: মেজর আলী ও তার সহযোগীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!