নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে মৃত.মাঈনুদ্দিনের ছেলে মাদক সম্রাট সোহান। নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন তিনি। একাধিকবার র‌্যাব ও পুলিশের অভিযান চালানো হলেও রহস্যজনকভাবে প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন এই মাদক কারবারি।
স্থানীয়রা জানান ,দক্ষিণ সস্তাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ও আশপাশে সোহানের নিয়ন্ত্রণে ইয়াবা, ফেনসিডিল ও দেশি-বিদেশি মদের রমরমা ব্যবসা চলছে। দিনের চেয়ে রাতে মাদক কেনাবেচার ধুম পড়ে বেশি। আশপাশের এলাকা থেকেও মাদকসেবীরা এখানে এসে ভিড় জমায়।
সোহানের এই মাদক সিন্ডিকেটের কারণে স্থানীয় কিশোর ও যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সোহানের বিক্রিত মাদক সেবনের কারনে অনেক স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী মরণনেশা মাদকে জড়িয়ে পড়ছে, যা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন অভিভাবকরা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সোহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের দাবি, পুলিশের অভিযানের খবর সোহান আগেভাগেই পেয়ে যান, ফলে তিনি সটকে পড়তে সক্ষম হন। এর পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সের তথ্য পাচার হওয়ার সন্দেহ করছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, সোহান নিজেকে স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার এই রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করছেন। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সোহান মিথ্যে পরিচয় ব্যবহার করছেন। মাদক ব্যবসায়ীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আর মাদক বিক্রির টাকায় প্রচুর বিত্তবৈভবের মালিক বনে গেছেন সোহান।
স্থানীয়রা জানান,রমজানের ঈদের আগে র‌্যাবের একটি চৌকস দল সোহানের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮ শত পিস ইয়াবা উদ্ধার করলেও আটক করতে পারেনি সোহানকে। সেই ঘটনায় র‌্যাব উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করলে একটি মাদক মামলা হয়। থানা পুলিশ এখনও পর্যন্ত মাদক বিক্রেতা সোহানকে গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে যা বললেন স্থানীয়রা। তবে একাধিক সুত্র জানান,গ্রেফতার এড়াতে ঈদের আগে নাকি ফতুল্লা মডেল থানার পুলিশের এক কর্মকর্তাকে নাকি মোটা অংকের টাকা দিয়েছেন ঈদের সালামি হিসেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার বিরুদ্ধে কথা বললেই হামলা ও মামলার শিকার হতে হয়। এলাকার শান্তি রক্ষার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে অবিলম্বে এই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন দক্ষিণ সস্তাপুরবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!