ষ্টাফ রিপোর্টার:
‘মালিক-শ্রমিক ঐক্য গড়ি’ সোনার বাংলা গড়ে তুলি এটাই হোক মহান মে দিবসের অঙ্গীকার। আগামীকাল ১লা মে মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ফতুল্লা থানা কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মো.মাহবুবুর রহমান মুকুল।
এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ফতুল্লা থানা কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মো.মাহবুবুর রহমান মুকুল বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গের ইতিহাস স্মরণ করে দেয়। তাদের সেই আত্মত্যাগ শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় আজও আমাদের প্রেরণা ও শক্তি জোগায়।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিকবান্ধব সমাজ এবং মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ-এ আমার দৃঢ় বিশ্বাস।
আমি মহান মে দিবসে সকল শ্রমিক ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।




