ষ্টাফ রিপোর্টার:
‘মালিক-শ্রমিক ঐক্য গড়ি’ সোনার বাংলা গড়ে তুলি এটাই হোক মহান মে দিবসের অঙ্গীকার। আগামীকাল ১লা মে মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী মো.সিদ্দিকুর রহমান উজ্জল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিকবান্ধব সমাজ এবং মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ-এ আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে যুগান্তকারী নানান পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার শ্রম আইন সংস্কার, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের যৌক্তিক মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার, বন্ধ শিল্প চালু, ন্যায্যমূল্যে খাবার সরবরাহ, স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতসহ শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে নানান কর্মসূচি ও নীতি গ্রহণ করেছে।
তিনি মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




