নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টারঃ
দেশজুড়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাস্তবতা যেন ভিন্ন চিত্র তুলে ধরছে। তক্কার মাঠ থেকে পিলকনি পাঁচতলা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বছরের ১২ মাসই পানির নিচে তলিয়ে থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি হোক বা না হোক সড়কজুড়ে জমে থাকা পানি আর নোংরা বর্জ্যে একপ্রকার স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অভাব, অপরিকল্পিত নগরায়ণ এবং দীর্ঘদিনের অবহেলায় সড়কটি এখন কার্যত একটি স্থায়ী ডোবায় পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা, এই দূষিত পানির ওপর দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা যায় স্কুল চলাকালীন সময়ে। কোমলমতি শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে পচা ও নোংরা পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। এতে করে তারা চর্মরোগ, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, সমস্যাটি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বারবার জানানো সত্ত্বেও ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন বা সড়ক সংস্কারের মতো জরুরি পদক্ষেপ আজও বাস্তবায়িত হয়নি।
স্থানীয় একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন নোংরা পানির মধ্যে দিয়ে স্কুলে যায়। আমরা কি এই দেশের নাগরিক নই? নির্বাচনের সময় আশ্বাস দিলেও এখন জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না।”
এদিকে, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে রিকশা ও ইজিবাইক চালকরাও এই সড়ক এড়িয়ে চলছেন। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে পায়ে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, লোক দেখানো প্রতিশ্রুতি নয় টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!