নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

শামীম ওসমানের ‘ছবি’ এখন ‘এআই’! মহিদুলের নতুন বুলি ও পুরনো ত্রাস

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

​আওয়ামী লীগ আমলে শামীম ওসমানের ছবি দেখিয়ে দাপট, আর এখন ‘প্রভাবশালী’ বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি—নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরে এমনই এক বহুরূপী সন্ত্রাসীর উত্থানে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তিনি কুতুবপুরের রসুলপুর এলাকার কুখ্যাত ভূমিদস্যু ও একাধিক মামলার আসামি মহিদুল। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার অপরাধের সাম্রাজ্য অটুট থাকায় স্থানীয়দের মনে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও আতঙ্ক।

 

এলাকাবাসীর দাবি, মহিদুল মূলত কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরুর প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ দিন ধরে রসুলপুর এলাকায় জমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করাই ছিল তার মূল পেশা। গত ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে ফতুল্লা থানা বিএনপির এক প্রভাবশালী নেতার আশীর্বাদে তিনি পুনরায় এলাকায় ফিরে এসেছেন এবং আগের মতোই ত্রাসের রাজত্ব কায়েম করছেন।

 

মহিদুলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগে হত্যা চেষ্টা মামলা রয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা কাদির হত্যা মামলার প্রধান আসামিও তিনি। এলাকাবাসীর অভিযোগ, হত্যা মামলার আসামি হয়েও মহিদুল দিনদুপুরে এলাকায় মহড়া দিচ্ছেন। প্রভাবশালী মহলের আশ্রয় এবং অর্থের জোরেই পুলিশ তাকে ধরছে না বলে ধারণা করা হচ্ছে।

 

​নিজের অপকর্ম ঢাকতে মহিদুল এক অদ্ভুত কৌশলের আশ্রয় নিয়েছেন। সাবেক এমপি শামীম ওসমানের সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, “এগুলো আসল ছবি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) দিয়ে তৈরি।” তবে এলাকাবাসী বলছেন, দায় এড়াতে তিনি এখন প্রযুক্তির দোহাই দিচ্ছেন। রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেও তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

 

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তারা জানান, মহিদুলের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ছাত্র আন্দোলনে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক পরিচয়ই অপরাধীকে বাঁচাতে পারবে না।

 

রাজনৈতিক পট পরিবর্তন হলেও কেন কুতুবপুরের সাধারণ মানুষকে মহিদুলের মতো সন্ত্রাসীর ভয়ে  থাকতে হবে—এখন এটাই বড় প্রশ্ন। প্রশাসনের নীরবতা তাকে আরও বেপরোয়া করে তুলছে বলে মনে করছেন রসুলপুরবাসী। তারা অতি দ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!