নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় শুভ হত্যার পর মায়ের মৃত্য, হত্যা নাকি দুর্ঘটনার অপপ্রচার!!

ফতুল্লায় শুভ হত্যার পর মায়ের মৃত্য, হত্যা নাকি দুর্ঘটনার অপপ্রচার!!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে!

নারায়ণগঞ্জে অপহরণ ও গুমের শিকার যুবক শুভর নির্মম পরিণতি যেমন ছিল ভয়াবহ, তেমনি তার মায়ের জীবনাবসানও হয়ে উঠেছে এক মর্মান্তিক প্রশ্নচিহ্ন।

বিচারহীনতার অভিযোগ, আসামিদের প্রকাশ্য দাপট আর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি এখন জনমনে ক্ষোভের আগুন জ্বালাচ্ছে।

ফতুল্লার পূর্ব ইসদাইর রসূলবাগ এলাকার ঝুট ব্যবসায়ী মোহাম্মদ সোহেলের ছেলে শুভকে গত ২৯ মার্চ ডেকে নিয়ে যায় একটি চক্র।

পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

পরবর্তীতে ৩০ মার্চ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহের মাথা, মুখমণ্ডল, হাত-পা ও বুকে নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল। পরে পরিবার ছবি ও পোশাক দেখে শনাক্ত করে—এটি তাদেরই ছেলে শুভ।

এই ঘটনায় প্রথম থেকেই একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করলেও, পরিবারের দাবি—পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি।

শুভর বাবা সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, অপহরণের রাতেই থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ, তিনদিন পর মামলা নেয়। তার দাবি, শুরুতেই অভিযান চালানো হলে হয়তো ছেলেকে জীবিত ফিরে পাওয়া যেত।

২ এপ্রিল শুভর মা মাকসুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা সহ ১০ জনকে আসামি করা হয়। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পরিবারের অভিযোগ, আসামিরা গ্রেপ্তার এড়িয়ে প্রকাশ্যে সভা-সমাবেশ, মিছিল করে গেছে। এমনকি কেউ কেউ বিদেশে পালিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।

জীবদ্দশায় মাকসুদা বেগম বারবার আশঙ্কা প্রকাশ করে বলতেন, তিনি নিরাপদ নন—তার প্রতিটি পদক্ষেপের খবর আসামিদের কাছে পৌঁছে যায়। তার ভাষায়, “ওরা পুলিশ-থানা ম্যানেজ করছে”—এই অভিযোগ এখন আরও জোরালোভাবে উঠছে।

অবশেষে সেই আশঙ্কাই যেন সত্যি হলো।

২ মে জালকুড়ি এলাকায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারা যান মাকসুদা বেগম।

পরিবার বলছে এটি দুর্ঘটনা, তবে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পর রহস্য ?

ঘটনার আরেকটি দিকও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, অপহরণের আগে শুভ নিজেই একটি হামলার ঘটনায় জড়িত ছিলেন।

২৫ মার্চ চাষাঢ়া রেললাইনের পাশে সাখাওয়াত রানার গ্যারেজে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই বিরোধ চরমে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই ঘটে অপহরণ।

এই পুরো ঘটনাপ্রবাহে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—একজন যুবককে প্রকাশ্যে ডেকে নিয়ে নির্যাতন করে হত্যা, তার পরিবারকে ভয়ভীতি, আসামিদের প্রকাশ্য দাপট—সবকিছুর পরও কেন কার্যকর প্রতিরোধ বা দ্রুত বিচার নিশ্চিত করা গেল না ?

একদিকে সন্তানের লাশ, অন্যদিকে মায়ের করুণ মৃত্যু—নারায়ণগঞ্জের এই ঘটনাটি এখন বিচারহীনতার এক নগ্ন উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও বাড়বে।

এ বিষয়ে শুভ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.মিলন ফকির জানান,তার পরিবারের ধারনা এক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। এর বাইরে কিছুই বলছেনা তারা। তবে বিষয়টি আমি দেখছি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!