নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
জেলা পরিষদের সামনে ফুটওভার ব্রীজটি নতুন কোর্টের সামনে স্থানান্তরের দাবি

জেলা পরিষদের সামনে ফুটওভার ব্রীজটি নতুন কোর্টের সামনে স্থানান্তরের দাবি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে সাধারণ মানুষের রাস্তা পারাপারের জন্য নির্মিত ফুটওভার ব্রীজটি নির্বাক দাঁড়িয়ে আছে। বর্তমানে ব্রীজটি শুধুমাত্র রাস্তার শোভাবর্ধন ছাড়া অন্যকোন কাজে প্রয়োজন হচ্ছেনা। তাই এর সঠিক ব্যবহারের জন্য এটাকে স্থানান্তর করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকবৃন্দ।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন কাজের সময় এখানে ফুটওভার ব্রীজটি তৈরি করা হয়। যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে রাস্তা পার হতে পারে। ফুটওভার ব্রীজটি তৈরি হলেও সেটা মানুষ ব্যবহার করছেনা। অনুসন্ধানে জানা যায়, ব্রীজটি তৈরি করা হয়েছে জেলা পরিষদের সামনের সড়কে। এই পাশ দিয়ে তেমন মানুষ যাতায়াত করেনা কিন্তু তার ঠিক বিপরীত চিত্র হচ্ছে নতুন কোর্টের সামনে। এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ কোর্ট, সিভিল সার্জনের অফিস রয়েছে। যার ফলশ্রুতিতে প্রতিদিন হাজারো মানুষ রাস্তার উল্টোদিকে নেমে পায়ে হেটে রাস্তা পার হয়। আর এখানে প্রায় সময় যানবাহন অবস্থান করে। তাই রাস্তা পার হতে গিয়ে অনেকে দূর্ঘটনারও শিকার হয়। খোঁজ নিয়ে আরও জানা গেছে, ফুটওভার ব্রীজটি ব্যবহার না হওয়ায় অধিকাংশ সময় খালি পড়ে থাকে। আর এ সুযোগে সদ্ব্যবহার করছে মাদক বিক্রেতা ও সেবনকারীরা। সন্ধ্যা হলেই এখানে চলে মাদক সেবীদের আড্ডা।

এমতাবস্থায় সচেতন নাগরিকবৃন্দ মনে করেন, উক্ত ফুটওভার ব্রীজটি এ স্থান হতে সরিয়ে জেলা প্রশাসকের সামনের সড়কে স্থাপন করা দরকার। এতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে রাস্তা পার হতে পারবে।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এর সাথে কথা বললে তিনি জানান, ফুটওভার ব্রীজের বিষয়টি রোডস এন্ড হাইওয়ের। যদি সাধারণ মানুষের সুবিধা হয় তাহলে আমরা বিষয়টি আলোচনা দেখবো।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!