নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
 শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৩

 শেরপুরের শ্রীবরদীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর  প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীতে ১১০ পিছ ইয়াবা ও  ৫ গ্রাম হেরোইনসহ তিন  মাদক কারবারি কে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে   মোঃ কমল মিয়া (৪০), ও মো: ইদ্রিস আলীকে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা এলাকা থেকে ১১০ পিছ ইয়াবাসহ আটক করেছে এবং অপর আসামী মজনু মিয়া (৫২) কে ৫ গ্রাম হিরোইনসহ ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী ব্রীজের উত্তর পাশে চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়েছে। রবিবার (১০ মে)  দুপুরে তাদেরকে মাদক মামলায় শেরপুর  আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোরশেদ আলম ও মোহাম্মদ হাবিবুল্লাহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়েছে। মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে শ্রীবরদীর সীমান্তবর্তী এলাকাসহ উপজেলার বিভিন্ন যায়গায় ব্যবসা করে আসছেন।   গত ৯ মে শনিবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলম অফিসার ও সঙ্গীয়  ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামের মো: নছিম উদ্দিনের ছেলে কমল মিয়া এবং ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মোল্লাপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মো: ইদ্রিস আলী কে মাদক কারবারি কমল মিয়ার বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হইতে ১১০ পিছ ইয়াবাসহ আটক করেছে।

অপরদিকে এসআই হাবিবুল্লাহ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া এলাকার মৃত আখের বক্সের ছেলে মো: মজনু মিয়াকে শ্রীবরদী উপজেলার  ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী ব্রীজের উত্তর পাশে জনৈক মোঃ নুরুল ইসলাম (৫৫) এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে থানায় নিয়ে আসে।  গ্রেফতারকৃত   মাদক কারবারিদের ১০ মে রবিবার দুপুরে মাদক মামলায় শেরপুর আদালতে  প্রেরণ করা হয়েছে।

 

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।  রবিবার  দুপুরে তাদেরকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। । তিনি আরও বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপোষ না। কাজেই  মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!