নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বিহারীক্যাম্পে প্রশ্নবিদ্ধ মাদকবিরোধী অভিযান ; প্রকাশ্যে থাকলেও গ্রেফতার হয়নি মাদকের মূল হোতা

বিহারীক্যাম্পে প্রশ্নবিদ্ধ মাদকবিরোধী অভিযান ; প্রকাশ্যে থাকলেও গ্রেফতার হয়নি মাদকের মূল হোতা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্পে গত শনিবার (০৯মে) অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে গ্রেফতার করা হয় ১১ জনকে। যাদের অনেকেই এ পেশার সাথে জড়িত নয়। জনমনে এখন প্রশ্নবিদ্ধ এ অভিযান নিয়ে  নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারণ প্রশাসনের মাদক বিরোধী এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের ও র‌্যাবের সাথে উপস্থিত দেখা গেছে বিহারী ক্যাম্প এলাকার মূর্তিমান আতঙ্ক ও শীর্ষ মাদক সম্রাট বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা ও মাদক মামলা আসামি বাবলার ভাই আরেক মাদক সম্রাট মিঠুন, আরমান ও পিচ্চি কে। একাধিক হত্যা ও মাদক মামলার আসামি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের দমানো যাচ্ছে না। ডজনেরও বেশি মামলার এই আসামি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে সখ্য বজায় রেখে বীরদর্পে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাত বাড়ালেই মাদক সম্রাট বাবলা বাহিনীর কাছে পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা -হেরোইন-ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। বাবলা ও তার বাহিনীর  বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও থেমে নেই তাদের মাদক ব্যবসা। অথচ তাঁদের বাসা বাড়িতে কোনো অভিযান চালানো হয়নি। এছাড়াও ৩নং বালুর মাঠ এলাকায় অভিযান চালানো হলেও অভিযানের বাইরে থেকে যায় শিমুলপাড়া বিহারীক্যাম্প এলাকা। যেখানে সবচেয়ে বেশি মাদক কারবার বেশি হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে মাদক সম্রাট  বাবলা- মিঠুন বাহিনী কে শেল্টার দিচ্ছে রেন্ট এ কারের সোর্স কথিত সাংবাদিক জাকির ওরফে কানকাটা জাকির। প্রতিমাসে বিপুল অঙ্কের মাসোহারা নিচ্ছে বিহারী ক্যাম্পের মাদক ব্যবসায়ীদের থেকে। এছাড়াও তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম সহ একাধিক অভিযোগ রয়েছে।  এছাড়াও কোনো মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে তাঁকে ছাড়ানোর তদবির করতে এসআই দের সাংবাদিক পরিচয়ে চাপ প্রয়োগ ও ঘুষ প্রদানেরও অভিযোগ রয়েছে। জানা যায়, সম্প্রতি মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মোস্তাক (৪৫) নামে এক নাপিতকে কোপানোর ঘটনায় প্রধান আসামি মাদকব্যবসায়ী বাবলা। বর্তমানে বাবলা জামিনে এসে এলাকায় পুনরায় আবির্ভূত হয়ে একক মাদক সাম্রাজ্য কায়েম করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতনের খড়গ।এলাকাবাসীর অভিযোগ, থানা পুলিশের এক অসাধু এসআই  কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বাবলা বাহিনী বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকছে। অনেক সময় বাবলাকে সেই কর্মকর্তার সাথে ঘুরতে দেখা যায়। স্থানীয়দের দাবি, অভিযানের খবর আগেই তার কাছে পৌঁছে যায়। এদিকে অনুসন্ধানে জানা যায়, বাবলা বাহিনীর মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা তার ভাই মিঠুন। এছাড়াও এ বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে পিচ্চি,আরমান, উকিলের ছেলে আকাশ, দুখিনীর ছেলে চাঁন সহ আরো অনেকে।এলাকাবাসীর দাবি জামিনে বেরিয়ে এসে পুরো সিদ্ধিরগঞ্জ জুড়ে মাদকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছেন বাবলা। আদমজী বিহারী ক্যাম্পকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই শীর্ষ মাদক সম্রাট ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারে জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!