নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নাসিক ৩ নং ওয়ার্ডে গুরুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা বেপরোয়া বিএনপি নেতা আফজাল

নাসিক ৩ নং ওয়ার্ডে গুরুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা বেপরোয়া বিএনপি নেতা আফজাল

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষের খামখেয়ালির জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট নিয়ে ৩ নং ওয়ার্ডে বিএনপির দুগ্রুপে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। একই ওয়ার্ডে তিনটি হাট তার মধ্যে দুটি হাট পাশাপাশি হওয়ায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। হাটের দরপত্র আহবান করার পরই ইজারা পাওয়ার আগেই আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপি নেতা আফজাল হোসেন হাট পরিচলানা কমিটি গঠন করে পোষ্টার ও লিফলেট ছাপিয়ে প্রচারণা শুরু করায় ইতোমধ্যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গত ৭ মে গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩ নং ওয়ার্ডের সানারপাড় লিথি গার্মেণ্টস সংলগ্ন ফজলুর রহমানের খালি জায়গা ও মৌচাক মাদানীনগর বালুর মাঠ এলাকায় দুটি হাটের দরপত্র আহবান করা হয়। তার পর মৌচাক মাদানীনগর বালুর মাঠ থেকে কয়েকশ গজ দূরে পূর্ব নিমাইকাশারী আব্দুল মতিন মাস্টারের খালি জায়গায় আরেকটি হাটের ইজারা দেওয়ার জন্য দরপত্র আহবান করে ১০ মে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিটি করপোরেশন। ফলে পাশাপাশি দুটি হাটের দরপত্র আহবান করায় শুরু হয় সমালোচনা। বিজ্ঞপ্তি অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ও ২০ মে দুপুর ২ টা পর্যন্ত। একই দিন বিকেল সাড়ে ৩ টায় দরপত্র উন্মুক্ত করার সময় নির্ধারণ করা হয়েছে।

অভিযোগ উঠেছে, এখনো ইজারাই হয়নি অথচ পূর্ব নিমাইকাশারী আব্দুল মতিন মাস্টারের খালি জায়গার হাটের ইজারাদার পরিচয় দিয়ে ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন ব্যবস্থাপনায় ও জাহাঙ্গীর হোসেন, সেলিম হোসেন,কাজী মারুফ,শহীদুল্লাহ ভূঁইয়া পরিচালনার দায়ীত্বে রয়েছে উল্লেখ করে পোষ্টার ও লিফলেট ছাপিয়ে এলাকায় প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে মৌচাক মাদানীনগর বালুর মাঠের হাটের ইজারা পাওয়ার প্রত্যাশী বিএনপি নেতাকর্মীরা। কারণ হিসেবে জানা গেছে, বিএনপি নেতা আফজাল হোসেন জুলাই আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার এজাহারভূক্ত আসাসি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়ে, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শিমরাইলের বাসিন্দা পলাতক আব্দুল মতিন মাস্টারের জায়গাতে গুরু হাট দেওয়ার ইদ্যোগ গ্রহণ করায় ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছাইফুল ইসলাম ছাদু বলেন, কয়েকশ গজের মধ্যে পাশাপাশি দুটি হাট হলে মারামারি হতেই পারে। একই রাস্তা দিয়ে দুটি হাটের গরু আসলে সমস্য হবে। তাছাড়া হাসলি ঘর নিয়েও হবে সমস্যা। ইজারা পাওয়ার আগেই যা শুরু হয়ে তাতে বড় ধরণের সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুটি হাট দেওয়া সিটি করপোরেশন কর্তৃপক্ষের উচিত হয়নি বলে তিনি মনে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,সিদ্ধিরগঞ্জ পৌরসভা থাকার সময় থেকে ৩ নং ওয়ার্ডে দুটি হাট হয়ে আসছে। এই প্রথম এ বছর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ৩টি হাটের দরপত্র আহবান করেছে। সিটি কর্তৃপক্ষ কার কথায় বা ই›ন্ধনে এমন সিদ্ধান্ত নিয়েছে তা আমার বোধগম্য নয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগের লোক নিয়ে আমি একা হাট করছিনা। মৌচাক মাদানীনগর বালুর মাঠে যারা হাট করছে তারাও সাতখুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা সাবেক কাউন্সিলর ছাত্রলীগ নেতা শাহজালাল বাদলের সহযোগী যুবলীগের লিটনকে নিয়ে হাট করছে। ইজারা পাওয়ার আগেই প্রচারণার বিষয়ে তিনি বলেন, গরুর বেপারীদের আকৃষ্ট করার জন্য লিফলেট ছাপানো হয়েছে। এটা শুধু আমি একা করছিনা। প্রত্যেক হাটের লোকজন করছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!