ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু ও মামলা বাজ আবুল মীর ও তার পুত্র জিসাদকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে আবুল মীর ও জিসাদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
এর আগে গোপালনগর গ্রামের বাসিন্দা এড নেওয়াজ আলী তার নির্মানাধীন দোকান, ভাংচুর, লুটপাট সহ চাঁদা দাবীর পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করেন আবুল মীর ও জিসাদ সহ কয়েক জনের বিরুদ্ধে।
শনিবার (১৬ মে) দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ আসামী আবুল মীর ও জিসাদকে নারায়নগঞ্জ আদালতে প্রেরন করে।
এড নেওয়াজ আলী বলেন,উল্লেখিত চাঁদাবাজরা দীর্ঘ দিন যাবত আমার ও আমার পরিবারের সদস্যদের নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় আমার নির্মানাধীন দোকান ভাংচুর লুটপাট করে এবং নানান ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছিল।
পরে বাধ্য হয়ে আমাকে মামলা করতে হয়। পুলিশ অভিযুক্ত দুই চাঁদাবাজকে আটক করায় আমি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।




