নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
“পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে” জেলা প্রশাসক

“পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে” জেলা প্রশাসক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ

আসন্ন ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে লবণ বিতরণের বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ মে সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কোরবানির চামড়া জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ না করলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয়। এ বছর সরকার চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত পরিমাণে লবণ ব্যবহার করলে চামড়া নষ্ট হবে না।”

তিনি আরও বলেন, “পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেললে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ইমাম, মসজিদ কমিটি,বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদ্রাসা, এতিমখানা ও চামড়া ব্যবসায়ীদের মধ্যে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। পাশাপাশি ভেটেরিনারি সার্জন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের মাধ্যমে পশু জবাই ও চামড়া ছাড়ানোর কৌশল শেখানো হবে।”

তিনি জানান, “একটি মাঝারি আকারের গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবণ ব্যবহার করতে হবে। লবণ ভালোভাবে মিশিয়ে ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পশু জবাইয়ের নিয়ম তুলে ধরেন। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা করেন। পরে উপস্থিত মাদ্রাসা ও এতিমখানা প্রতিনিধিদের মধ্যে বিনামূল্যে লবণের বস্তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম, মাদ্রাসার শিক্ষক, চামড়া ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ঈদের আগে প্রতিটি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদে খুতবার মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হবে। একই সঙ্গে বাজারে লবনের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!