নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি,

আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি,

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গনি হত্যাকাণ্ডের তিনদিন পেরিয়ে গেলেও মামলা দায়ের না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ, হতাশা গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

একটি নৃশংস, প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় বিচারপ্রক্রিয়া শুরুই না হওয়া যেন আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এলাকাবাসীর অভিযোগ, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্রমামলা বাণিজ্যেজড়িয়ে পড়েছে। কে বাদী হবে, কীভাবে মামলা হবে, কাদের নাম আসবেএসব নিয়ে চলছে নেপথ্যের দরকষাকষি।

ফলে একটি স্পর্শকাতর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরুতেই থমকে গেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক।

ঘটনাটি ঘটে বুধবার (২০ মে) দিবাগত রাত একটার দিকে দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায়।

নিহত ওসমান গনি (৪০) ছিলেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরিকল্পিতভাবে ২০২৫ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে আলাদা করে নিয়ে যায় এবং লোহার রড ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়এটি ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ।

হত্যার পরপরই এলাকাবাসীর ক্ষোভ রাস্তায় গড়িয়ে পড়ে। সড়ক অবরোধ, বিক্ষোভ, অগ্নিসংযোগসবই ছিল বিচার দাবির বহিঃপ্রকাশ। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো পর্যন্ত মামলা হয়নি।

নিহতের পরিবার মামলা করতে পারেনি বা করেনিএমন অস্বাভাবিক পরিস্থিতি আরও প্রশ্নের জন্ম দিয়েছে।

এরই মধ্যে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিনের বদলি ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

থানা পুলিশের এক কর্মকর্তার মন্তব্য পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে দেয়—“হত্যাকাণ্ড নিয়ে বাণিজ্য করছে কারা, আর বদলি হতে হচ্ছে ওসিকেএভাবে পুলিশ ভালো কাজ করতে সাহস পায় না।এই বক্তব্যই প্রমাণ করে, কেবল অপরাধীই নয়, গোটা বিচারব্যবস্থাই যেন এক অদৃশ্য চাপের মধ্যে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র এই হত্যাকাণ্ডকে পুঁজি করে আর্থিক সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। এটি শুধু অনৈতিক নয়, বরং একটি নির্মম হত্যাকে কেন্দ্র করে জঘন্য বাণিজ্য। এতে একদিকে যেমন ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে, অন্যদিকে নিহতের পরিবারকে ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চয়তা আতঙ্কের মধ্যে।

প্রশ্ন এখন একটাইকেন এখনো মামলা হয়নি ? কার স্বার্থে এই বিলম্ব ? কারা আড়াল করছে প্রকৃত অপরাধীদের ?

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত চলছে। কিন্তু মামলা ছাড়া তদন্ত কতটা কার্যকরসে প্রশ্ন থেকেই যায়। বিচারপ্রক্রিয়ার প্রথম ধাপই যদি অচল হয়ে পড়ে, তাহলে ন্যায়বিচারের আশা কতটা বাস্তব ?

বিশ্লেষকদের মতে, যদি সত্যিইমামলা বাণিজ্যহয়ে থাকে, তবে তা শুধু এই একটি হত্যাকাণ্ডের বিচারকেই বাধাগ্রস্ত করবে না, বরং সামগ্রিকভাবে আইন বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করবে। অপরাধীরা পাবে উৎসাহ, আর সাধারণ মানুষ হারাবে নিরাপত্তার অনুভূতি।

আড়াইহাজারের মানুষ এখন উত্তরের অপেক্ষায়। তারা জানতে চায়এই হত্যার বিচার কি আদৌ হবে, নাকি সবকিছু চাপা পড়ে যাবে প্রভাবশালীদের দাপটে ?

নিহতের পরিবার এলাকাবাসীর একটাই দাবিঅবিলম্বে মামলা গ্রহণ করতে হবে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এইমামলা বাণিজ্যনামে ঘৃণ্য প্রক্রিয়ার সঙ্গে জড়িতদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

কারণ, বিচারহীনতা শুধু একটি ঘটনার সমাপ্তি নয়এটি আরও বড় অপরাধের সূচনা।

 

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!