নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ

ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যানজটপ্রবণ সড়ক, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে দায়িত্ব পালন করবেন তাঁরা।

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করতে নিয়োগ দেওয়া হয়েছে আরও ৬০ জন আনসার সদস্য। হাটে জাল নোট শনাক্ত, চাঁদাবাজি রোধ ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে তাঁরা সার্বক্ষণিক নজরদারি করবেন।

আনসার সদস্যদের পাশাপাশি শহরের যানজট নিরসন ও ঘরে ফেরা মানুষের ঈদকে আনন্দময় করতে প্রতিটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব স্বেচ্ছাসেবক সড়কে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের সহায়তায় কাজ করবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, পশুর হাটকেন্দ্রিক ভিড় এবং ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ ঠেকাতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে মাঠে থাকবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “ঈদে মানুষ যাতে নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আনসার সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করবেন। পশুর হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায়ও কোনো ছাড় দেওয়া হবে না।”

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা। ঈদের সময় লাখো মানুষ এখান থেকে বাড়ি ফেরে। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সকল সংস্থাকে নিয়ে কাজ করছি। যানজট ও হয়রানিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা মনিটরিং চলছে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!