নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী

ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
ষ্টাফ রিপোর্টার
কাজকর্ম করেননা এমনকি নেই ব্যবসা বানিজ্য তারপরও বিএনপির পদ ব্যবহার করে খেয়াঘাট,গরুর হাট,সরকারী খাল সংলগ্ন জমি হতে মাটি কেটে অন্যত্র বিক্রি করা,পরিষদের উন্নয়নের কাজ ভাগিয়ে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেনের দুই সিপাহশালার আব্দুর রহমান ও মাহবুব আলম জুলহাস।
এদের চাটুকারিতা ও কানভারী করার কারনে দুঃসময়ে জাকির চেয়ারম্যানের পাশে থাকা মানুষ গুলো আজ দুরে সরে গেছে। রহমান ও জুলহাস মুখী হয়ে পড়েছে জাকির চেয়ারম্যান। তাদের অপকর্মের দায়ভার নিতে হবে জাকির চেয়ারম্যানকে বলে মনে করেন সাধারণ মানুষ।
আব্দুর রহমান হলেন,আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাহবুব আলম জুলহাস সহ সভাপতি। নিজেদের আখের গুছিয়ে নিতে পারদর্শী হলেও দলীয় কর্মসূচী পালন করতে চরম ব্যর্থতার পরিচয় দেন। জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করতে পারেননি।
জাগো নারায়ণগঞ্জ ২৪. কমের অনুসন্ধানে বেড়িয়ে আসছে আব্দুর রহমান ও জুলহাসের আর্থিক অনিয়ম,দলের কর্মসূচী পালনে চরম ব্যর্থতা,দলীয় বিভেদ সৃষ্টি, ডিক্রীরচর খেয়াঘাট কমদামে ইজারা এনে কয়েকগুন বেশী দামে অন্যত্র ইজারা দেয়া। যা সরকারী আইন কানুন বিরোধী।
এছাড়াও গরুর হাটের নামে অংশীদারদের হক মেরে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা আব্দুর রহমান ও জুলহাসের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,জাকির হোসেন চেয়ারম্যানের আশকারা ও শেল্টার পেয়ে দিনদিন তারা বেপরোয়া হয়ে উঠেছে।
মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নের নামে ডিক্রীরচর খেয়াঘাট সদর উপজেলা হতে মাত্র ৬৬ লাখ টাকা দিয়ে নিয়ে আসলেও পরে জাকির চেয়ারম্যান, আব্দুর রহমান,মাহবুব আলম জুলহাস গং চলতি বছর সেই খেয়াঘাট ইয়াসিনকে ৯২ লাখ টাকায় দ্বিতীয় বার ইজারা দেয়। যা সরকারী টেন্ডার আইন বিরোধী। বাকী ২৬ লাখ টাকা আব্দুর রহমান,মাহবুব আলম জুলহাস, আব্দুল ওয়াহাব সরকার গং হাতিয়ে নিচ্ছে।
চলতি বছর ডিক্রীরচর খেয়াঘাটের ইজারা নেন আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার শাহীন রাজুর ছোট ভাইয়ের শ্বশুর ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াহাব সরকার।
মতিউর রহমান মতি চেয়ারম্যান থাকাকালে তার লোকজন দিয়ে এভাবে মসজিদ মাদ্রাসা ও সামাজিক উন্নয়নের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো। যা বর্তমান জাকির চেয়ারম্যানের শাসনামলে বেশী মাত্রায় উক্ত টাকা লুটপাট করে নিচ্ছে রহমান, জুলহাস গং চক্র।
একটি সুত্র হতে জানা যায়,গত বছর ডিক্রীরচর খেয়াঘাটে অস্থায়ী পশুর হাটের টাকা কালেকশনের ২ টি বই সরিয়ে ফেলে রহমান ও জুলহাস। ২ টি বইয়ের আদায় কৃত টাকার পরিমান হবে প্রায় ১৫ লাখ টাকা। গত বছর সেই টাকা চুরি করায় শেয়ার হোল্ডারদের লস গুনতে হয়।
আব্দুর রহমান ৯ টি মাদ্রাসায় বছরে ৩০০০০/ টাকা করে দিচ্ছেন বললেও ৩ টি মাদ্রাসা সেই টাকা পায়। বাকী গুলো সত্যতা পাওয়া যায়নি।
চলতি বছর শেয়ার হোল্ডারদের সর্তকতার কারনে অস্থায়ী পশুর হাটের টাকা রহমান ও জুলহাস চুরি করতে না পারায় সাড়ে ৫২ লাখ টাকা আয় হয়েছে।
অথচ গত বছর লস দেখানো হয়েছিল।
সচেতন এলাকাবাসী প্রকাশ্যে মসজিদ, মাদ্রাসা ও সামাজিক উন্নয়নের নামে আনা ডিক্রীরচর খেয়াঘাট হতে আয়কৃত গত ১০ বছরে প্রায় ৮ কোটি টাকা কোথায় ব্যয় হয়েছে বা কার কার পকেটে গেছে সে হিসাব দিতে রহমান ও জুলহাস সহ জাকির চেয়ারম্যানের কাছে দাবী জানিয়েছেন।
অন্যথায় সদর উপজেলা নির্বাহী অফিসারকে একটি তদন্ত টিম গঠন করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও খেয়াঘাট পরিচালনা কমিটির অন্যতম হোতা আব্দুর রহমান মুঠোফোনে বলেন, ৯ টি মাদ্রাসাকে বছরে ৩০ হাজার টাকা করে ২৭০০০০/ টাকা দেয়া হয়। কিন্তু ৯ টি মাদ্রাসার নাম বলেননি।
আলীরটেক ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মাহবুব আলম জুলহাস এর ব্যবহৃত মুঠোফোনে (০১৯৭২৪০৭৫@@) একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে জানতে ফোন করা হলে তিনি বলেন,আমার মনে হয় ডিক্রীরচর খেয়াঘাট ৬৬ লাখ টাকায় টেন্ডার নিয়েছে।৯২ লাখ টাকায় কাউকে দিয়েছে এরকম অডিও বা ভিডিও থাকলে দেন আমরা সেটা বাতিল করে নতুন ভাবে টেন্ডার দিবো।গতবার বক্তাবলীতে এমন হয়েছিল আমরা সেটা বাতিল করে নতুন ভাবে টেন্ডার দিয়েছিলাম। ডিক্রীরচরে এমনটা হলে আমরা ব্যবস্থা নিবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!