নারায়ণগঞ্জ শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
যেসব পণ্যের দাম বাড়ল
দাম কমল যেসব পণ্যের
“পুলিশ পরিচয়ে ছিনতাই” ফতুল্লায় বেপরোয়া পুলিশ সোর্স সাদ্দাম!
১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান
বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ
পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯
তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে
বিশ্বকাপে ব্রাজিলের খেলা কখন, কবে, কার সাথে
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সাথে
বন্দরে ৬ ফার্মেসিকে জরিমানা
সিদ্দিরগঞ্জে তেল ও মাদক বাণিজ্যে জিম্মি গোদনাইল “১৬ বছরে ৩ হাজার কোটির মালিক শাহজালাল ”
শীঘ্রই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান করবো – এসপি মোঃ মিজানুর রহমান মুন্সী
চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড
সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ কী পরিবর্তন আসছে?
যেসব পণ্যের দাম বাড়তে পারে বাজেটে
গোয়েন্দা নজরদারীতে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা!!
পশুর হাটের আত্মসাৎকৃত টাকায় কাউন্সিলর পদে নির্বাচন করবে বিএনপির ৭ প্রার্থী!
ফতুল্লায় ওসি’র রুমে বসেই মোবাইল টিপসে পাগলা হামিদের হাতিয়ার অভি !!
সিদ্ধিরগঞ্জে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭
নাসিকের ময়লার গাড়িচাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত
ফতুল্লার পিলকুনিতে অবৈধ ডাইং ফ্যাক্টরির বর্জ্যে জনদুর্ভোগে এলাকাবাসীর বিক্ষোভ
বন্দরে যুবকের আত্মহত্যা
ঋণের ফাঁদে আটকা মানুষ
বিশাল ঘাটতি মেটাতে ঋণে অর্থমন্ত্রীর বাজি!
বেশী ডেঙ্গু আক্রান্ত ওয়ার্ড থেকে সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক
গোপালদী ভূমি অফিসের দালাল ইউনুসের বিরুদ্ধে সরকারি খাজনার টাকা আত্মসাতের অভিযোগ!
ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও
বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের উদ্যোগে চারা বিতরণ
বৈষম্যবিরোধী মামলার আসামী অমল গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হচ্ছে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব ২০২৬।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এ তথ্য জানান।

“Climate Resilient Campus Initiative” এর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লজিক অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই উৎসবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ৬০০ জন শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষকের সমন্বয়ে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি।

১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বিতর্ক কর্মশালার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল নকআউট পর্বে অংশ নেবে। নকআউটের মাধ্যমে সেরা দুটি দল নিয়ে ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, শিক্ষা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশ, দলগত কাজে অংশীদারিত্ব ও যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মাণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই উৎসব নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করে জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে নারায়ণগঞ্জের ঐতিহ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের টেলিভিশন ও বেতার বিতর্কের পথ সুগম হবে এবং মেধার সুবাতাস ছড়িয়ে পড়বে সমগ্র দেশে।

ইউএনও বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যৌক্তিক চিন্তাশক্তি, ও জনসমক্ষে কথা বলার দক্ষতা বহুলাংশে উন্নত করে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নিজের মতামতকে সাবলীলভাবে তুলে ধরা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চমৎকার একটি মাধ্যম।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, অনেক শিক্ষার্থী জনসমক্ষে কথা বলতে ভয় পায়। তাদের আশ্বস্ত করতে হবে যে, ভুল থেকেই শেখার শুরু। বিতর্ক হলো সেই নিরাপদ জায়গা, যেখানে ভুল করলে শুধরে নেওয়া যায়।বিতর্কের মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, চিন্তার পরিধি বাড়ে এবং যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার অভ্যাস তৈরি হয়।

এই মহতী উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাভিশন, ৭১ টিভি, দ্য ডেইলি স্টার ও আরটিভি। ইউএনও উৎসব সফল করতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!