নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
রাকিব হত্যা: মৃতরা আসামী আর জীবিত ৩৫ নেতাকে অব্যাহতি, প্রশ্নবিদ্ধ মামলার চার্জশিট!

রাকিব হত্যা: মৃতরা আসামী আর জীবিত ৩৫ নেতাকে অব্যাহতি, প্রশ্নবিদ্ধ মামলার চার্জশিট!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
২৪’র জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলিতে নিহত রাকিব হত্যা মামলার চার্জশিট ঘিরে শুরু হয়েছে সমালোচনা। গত মার্চে আদালতে দাখিল করা চার্জশিটে মৃতদের আসামি করা হলেও জীবিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩৫ নেতাকে অব্যাহতি দিয়েছে মামলার তদন্ত সংস্থা নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন।
অব্যাহতি পাওয়া নেতাদের তালিকায় থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সহসভাপতিও আছেন।
জানা যায়, চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ২০ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া অংশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দাপা এলাকার রাকিব। হত্যাকান্ডের বিচার চেয়ে নিহতের বাবা মো. মোশারফ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন ওই বছরের ২৫ আগস্ট। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৯৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়।
চলতি বছরের মার্চে নারায়ণগঞ্জ পুলিশের সিআইডি ১৬৬ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করে। তবে সিআইডির দেওয়া চার্জশিট নিয়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চার্জশিটে মৃত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে, অথচ মাঠপর্যায়ের প্রভাবশালী জীবিত আওয়ামী লীগ নেতাদের রহস্যজনকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, চার্জশিটে এমন তিনজনকে অভিযুক্ত করা হয়েছে, যারা বেশ আগেই মারা গেছেন। এরা হলেন ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মারা যাওয়া ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, একই বছরের ১০ ডিসেম্বর মারা যাওয়া কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রোকন উদ্দিন এবং চলতি বছরের ৫ মার্চ মৃত্যুবরণ করা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন বাবু। আসামীদের তালিকায় রয়েছে সাদ্দাম হোসেন শুভ নামে একজন সাংবাদিকও। মৃতদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করায় পুলিশের তদন্তের গভীরতা ও সততা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা এবং এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা জীবিত নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুজ্জামান মাসুদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মেম্বার, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রান্ত, কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল মামুন ভূঁইয়া মিন্টু, কুতুবপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ, প্যারাডাইস সিটি আওয়ামী লীগ ইউনিট কমিটির সভাপতি ও বিতর্কিত ক্যাডার টিক্কা, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চুন্নুসহ আরো একাধিক নেতা। চার্জশিটে অব্যাহতিপ্রাপ্ত নেতাদের অপরাধ প্রমাণ না হওয়া এবং ঠিকানা সঠিক না থাকার কথা উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
তবে মামলায় থেকে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক ও তার ভাই মুন্নাসহ এমন কয়েকজন আওয়ামীলীগের নেতাদেরকে অব্যহতি দেয়া হয়েছে যারা পুরো জুলাই আন্দোলনে সাবেক সাংসদ শামীম ওসমানের সাথে থেকে ও নির্দেশে প্রকাশ্যে দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারন মানুষের উপর ঝাপিয়ে পড়ে হামলা চালায়। এছাড়াও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর মেম্বার এ মামলায় গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। চিহিৃত আওয়ামীলীগের নেতারা কিভাবে সিআইডর তদন্তে অব্যহতি পায় সেটা নিয়েও আসামীদের পরিবার এবং সাধারন মানুষের মাঝে তৈরী হয়েছে ব্যাপক প্রশ্ন।
এ বিষয়ে মামলার আসামী ও স্থানীয় অনেকেই বলছেন,যারা মোটা অংকের টাকা দিতে পেরেছে শুধুমাত্র তাদেরকেই অব্যহতি দেয়া হয়েছে। গুঞ্জন রয়েছে রাকিব হত্যা মামলায় সিআইডি কর্তৃক যে চার্জসিট আদালতে জমা দেয়া হয়েছে সেখানেও নাকি থানা বিএনপির এক প্রভাবশালী নেতার হাত রয়েছে এমনকি রাকিবের ভাইকেও নাকি উক্ত প্রভাবশালী নেতার বাড়িতে আটক রেখে সিআইডির দেয়া তদন্তে যাদের নাম দেয়া হয়েছে তারাই আসামী এবং যেসকল চিহিৃত আওয়ামীলীগ নেতাদেরকে বাদ দেয়া হয়েছে তারা এ ঘটনায় সম্পৃক্ত না মর্মেও হুমকী দেয়া হয়েছে।
চার্জশিটে মৃত ব্যক্তিদের নাম থাকা প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর জয়নাল আবেদীন বলেন, তদন্ত চলাকালে তারা মারা গেছেন কি না, সে ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি।
আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতাকে মামলা থেকে অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে জানান, কাগজ দেখা ছাড়া আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না।
জুলাই হত্যাকান্ডের মামলায় পুলিশের এমন কর্মকান্ডে সাধারণ মানুষ ও নিহতের পরিবারের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়দের মতে, মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে জীবিত অপরাধীদের বাঁচানোর এই অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।
সাধারণ মানুষের প্রশ্ন সিআইডি কি কোনো তদন্ত ছাড়াই টেবিল টক বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে এই চার্জশিট তৈরি করেছে?

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!