নারায়ণগঞ্জ রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন
ডিএনডি লেকে নেমে শ্যালক-শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু!
রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন
সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে – শিক্ষামন্ত্রী
ফতুল্লায় আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
রাকিব হত্যা: মৃতরা আসামী আর জীবিত ৩৫ নেতাকে অব্যাহতি, প্রশ্নবিদ্ধ মামলার চার্জশিট!
যে কারণে দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
“উপযুক্ত শিক্ষা বঞ্চিত উন্মুক্ত শিক্ষার্থীরা” দুই শিক্ষকের অপসারনের দাবী!
ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, স্থায়ী সমাধানের উদ্যোগ
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
যেসব পণ্যের দাম বাড়ল
দাম কমল যেসব পণ্যের
“পুলিশ পরিচয়ে ছিনতাই” ফতুল্লায় বেপরোয়া পুলিশ সোর্স সাদ্দাম!
১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান
বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ
পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯
তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে
বিশ্বকাপে ব্রাজিলের খেলা কখন, কবে, কার সাথে
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সাথে
বন্দরে ৬ ফার্মেসিকে জরিমানা
সিদ্দিরগঞ্জে তেল ও মাদক বাণিজ্যে জিম্মি গোদনাইল “১৬ বছরে ৩ হাজার কোটির মালিক শাহজালাল ”
শীঘ্রই কুতুবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান করবো – এসপি মোঃ মিজানুর রহমান মুন্সী
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  

জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

মো. সুজন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোদেজা বেগম (৪০) পার্শবর্তী শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাশর আলী মেয়ে এবং অপর আসামী মোছা: বুলবুলি (৫৮) জামারপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী।

শনিবার দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চত করে। পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে মোছা: বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা: বুলবুলি উদ্ধারকৃত ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলো বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী খোদেজা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। আসামীদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!