নারায়ণগঞ্জ সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
এবার নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি
ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮
দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ
পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
কুতুবপুরে মাদক বিরোধী অভিযান: “You run away, we are coming”
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন
ডিএনডি লেকে নেমে শ্যালক-শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু!
রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন
সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে – শিক্ষামন্ত্রী
ফতুল্লায় আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
রাকিব হত্যা: মৃতরা আসামী আর জীবিত ৩৫ নেতাকে অব্যাহতি, প্রশ্নবিদ্ধ মামলার চার্জশিট!
যে কারণে দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
“উপযুক্ত শিক্ষা বঞ্চিত উন্মুক্ত শিক্ষার্থীরা” দুই শিক্ষকের অপসারনের দাবী!
ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, স্থায়ী সমাধানের উদ্যোগ
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Next
Prev
প্রচ্ছদ
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ

ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাণ্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার (১৪ জুন) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে এ আদেশ হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি বলেন, গত ৪ জুন আদালতে পাঁচদিনের রিমাণ্ড আবেদন করে র‌্যাব। শুনানি শেষে আদালত দুইদিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন। কিন্তু র‌্যাব তিন কার্যদিবসের মধ্যে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কার্যক্রম সম্পন্নে ব্যর্থ হলে পুনরায় আবেদন করলে রোববার আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে (৩৮) গ্রেপ্তার করে র‌্যাব। একইদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমাণ্ডে পায় র‌্যাব। দেড় বছর পর একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমাণ্ডে নিয়ে তদন্তকারী সংস্থাটি।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বেরিয়ে স্থানীয় একটি পাঠাগারে যাবার পথে নিখোঁজ হন ১৭ বছর বয়সী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদীনি খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা এ শহরের আলোচিত সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি। তার অভিযোগ, নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং তাদের সহযোগীরা মিলে ত্বকীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে।
জামশেদ ছিলেন শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক। র‌্যাবের তদন্তে ত্বকী হত্যার সঙ্গে তার জড়িত থাকারও নাম উঠে এসেছিল। ত্বকী হত্যার এক বছরের মাথায় র‌্যাবের ফাঁস হওয়া তদন্ত প্রতিবেদন অনুসারে, আজমেরী ওসমান ও তার সহযোগীরা ত্বকীকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে। এরপর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল, সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ।

এদিকে, ত্বকী হত্যার ১৩ বছর পেরিয়ে গেলেও তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করে এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র জমা না দেওয়ায় বিচারকাজ শুরু হয়নি। গত ১ জুন এ মামলার ১০৪তম তারিখ ছিল। ওইদিন আদালত র‌্যাবকে আগামী ১ জুলাই’র মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন বলেও জানান এ মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু।

যদিও এর আগেও কয়েক দফায় আদালত দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য তাগিদ দিলেও তদন্তকারী সংস্থা প্রতিবারই আবেদন করে সময় বাড়িয়ে নিয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!