নারায়ণগঞ্জ সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ
প্রশাসন ও জনগণের সমন্বয়ে ‘মাদক নির্মূল কমিটি’ গঠনের আহ্বান বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতির
আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার,
ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান ও খালি খোসা উদ্ধার
ত্বকী হত্যা: আবারো রিমান্ডে ড্রাইভার জামশেদ
এবার নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে প্রাণহানি
ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, পুলিশসহ আহত ৮
দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ
পেনশনের জন্য হয়রানি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ: দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
কুতুবপুরে মাদক বিরোধী অভিযান: “You run away, we are coming”
সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ
জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার  
জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন
জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
বন্দরে ধরণায় নারী স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা প্রশাসন
ডিএনডি লেকে নেমে শ্যালক-শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু!
রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন
সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে – শিক্ষামন্ত্রী
ফতুল্লায় আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ : যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
রাকিব হত্যা: মৃতরা আসামী আর জীবিত ৩৫ নেতাকে অব্যাহতি, প্রশ্নবিদ্ধ মামলার চার্জশিট!
যে কারণে দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
“উপযুক্ত শিক্ষা বঞ্চিত উন্মুক্ত শিক্ষার্থীরা” দুই শিক্ষকের অপসারনের দাবী!
ময়লার ভাগাড় অপসারণে মাঠে ইউএনও, স্থায়ী সমাধানের উদ্যোগ
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ

জামালপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ

প্রকাশিতঃ

মো. সুজন, জামালপুর প্রতিনিধি

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

 

রবিবার (১৪ জুন) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর ও  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

 

ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীম খানের সভাপতিত্বে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন জামালপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী, আসমাউল আসিফ, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: আরিফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য টিআইবি কর্তৃক একগুচ্ছ সুপারিশের প্রস্তাবনা সম্বলিত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সহদলনেতা রত্ন বারই। এ সময় বক্তারা বলেন, শিশুশ্রম সস্তা হওয়ায় বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত করা হয়।

 

বিশেষ করে কল-কারখানা, ওয়ার্কশপ, রেষ্টুরেন্ট, ঘর গৃহস্থালির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শিশুদের দিয়ে করানো হয়। এতে করে শিশুরা স্বাস্থ্যঝুকিতে পড়ছে। শিশুশ্রম কেবল একটি আইনী লঙ্ঘন নয়, এটি শিশুর ভবিষ্যৎ ও মানবিক মর্যাদার উপর সরাসরি আঘাত। বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের অবসান ঘটাতে সরকার, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুশ্রম শিশু অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

 

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো বহুলাংশে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর নির্ভরশীল, ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের এই খাতে ব্যবহার করা অব্যাহত রয়েছে। এই খাতে শিশুরা সাধারণত কোন প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই কাজ করার ফলে রোগব্যাধিসহ নানারকমের ঝুঁিকর সম্মুখীন হয়। বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হিসেবে বিবেচনা করা হলেও এই খাতে শিশুশ্রম ক্রমাগতভাবে বেড়ে চলেছে। গৃহস্থালি ও হোটেলে বর্জ্য সংগ্রহ, ডাম্পসাইট ও রাস্তাঘাট থেকে বর্জ্য সংগ্রহ, অপ্রাতিষ্ঠানিক কারখানা ও বিভিন্ন ওয়ার্কশপের বর্জ্য ইত্যাদি শিশুদের অনিরাপদ হাতেই পরিচালিত হচ্ছে। মানববন্ধনে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শণ করে শিশুশ্রম বন্ধে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাবস্থা নেয়ার আহবান জানান বক্তারা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!