প্রেস বিজ্ঞপ্তি:
অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মমতাময়ী মাতা মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন ও সাধারণ সম্পাদক মনিকা আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন,আমরা একজন মমতাময়ী মা’কে হারালাম যার অভাব কখনও পুরনীয় নয়। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা সহ মরহুমার পরিবার যেন এ শোক সইতে পারে সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বুধবার (১৭ জুন) রাত আনুমানিক-২ ঘটিকার সময় রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।



