নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!

এসপি অফিসের পাশেই ২৪ ঘণ্টার মাদকের বাণিজ্য!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় দিন–রাত ২৪ ঘণ্টা অবাধে মাদক বেচাকেনার অভিযোগ ব্যাপকভাবে প্রচার হলেও কার্যকরী কোন কোন ব্যবস্থা না নেয়ার গুঞ্জন রয়েছে।

বিস্ময়কর হলেও সত্য, এই মাদক কারবার চলছে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাত্র ৫০ গজ দূরেই।

স্থানীয়দের দাবি, প্রকাশ্যে লাইনে দাঁড়িয়ে মাদকসেবীদের কাছে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করা হচ্ছে, যেন এটি একটি বৈধ বাজার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে রাত এবং রাত থেকে সকাল—শিফটভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে এই মাদক ব্যবসা।

চানমারীতে প্রবেশ করলেই দেখা যায়, হাতে টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন মাদকসেবীরা। প্রকাশ্যেই চলছে মাদকের কেনাবেচা।

এমনকি ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত এই মাদক হাট বিস্তৃত হয়েছে।

অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল থাকলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। টহল দল এলাকায় প্রবেশ করলে সাময়িকভাবে ব্যবসা বন্ধ রাখলেও পরে আবার শুরু হয় আগের মতোই।

স্থানীয়দের ভাষ্য, টহলের সময় অনেক ক্ষেত্রে মাদককারবারীরা প্রশাসনের উপস্থিতিকে উপহাস করতেও দেখা যায়।

চানমারীর বিভিন্ন অলিগলিতে গড়ে উঠেছে মাদকের নিরাপদ স্পট। গোডাউন, রিকশা গ্যারেজ, এমনকি বাসা–বাড়িতেও গোপনে পরিচালিত হচ্ছে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম। এসব স্থানে নিয়মিত যাতায়াত করছেন কলেজ শিক্ষার্থী, হকার, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মাদক চক্র এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের মধ্যে শরীফ ও রুমি নামের দুইজনকে ‘মাদক সম্রাট’ ও ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তারা আত্মগোপনে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চানমারীর ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরও মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

চানমারী এলাকার বাসিন্দারা জানান, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ড বেড়ে গেছে। ফলে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।

সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পরও এভাবে প্রকাশ্যে মাদক বাণিজ্য চলতে থাকায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।

দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সর্বসাধারণ।

সংগৃহিত

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!