নারায়ণগঞ্জ শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
শেরপুরের  শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা 
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা 
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ : ডিসি রায়হান কবির
“মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি-ডিসি রায়হান কবির
ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক
সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড
স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন
আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি
আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর গ্রেফতার
সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় – ডিসি মো:রায়হান কবির
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি?
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রেফতার ১৭
রামমূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
বন্দরের হাফেজীবাগে ২০ বছরের পরিত্যক্ত পুকুর সংস্কার: কার্যক্রম পরিদর্শন করলেন নাসিক প্রশাসক
ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!
ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ক্লোসার ইচ্ছা পূরণ করলেন মেসি
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আড়াইহাজারে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
বন্দরের ওসমানীয় দালাল চাঁন মিয়া গ্রেফতার
আজমেরী ওসমানের নির্দেশে সক্রিয় আলমগীর-সাজু! নেপথ্যে ‘কথিত বিএনপি নেতা’
Next
Prev
প্রচ্ছদ
পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ : ডিসি রায়হান কবির

পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ : ডিসি রায়হান কবির

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

আসন্ন এইচএসি পরীক্ষার্থীদের শুভকামনা ও দিকনির্দেশনা দিতে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আমলাপাড়া স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে ২০২৬ সালের এইচএসি পরীক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এমপি। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার।

প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম এমপি বলেন, তোমরাই আগামী দিনের কর্ণধার। পরীক্ষা শুধু নম্বরের জন্য নয়, নিজেকে যাচাই করার সুযোগ। সততা, মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজেদের প্রস্তুত করো। আজ তোমরা এই প্রতিষ্ঠানের গর্ব, আগামীতে তোমাদের হাতেই দেশ এগিয়ে যাবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না, মাদককে না বলবে। মনে রাখবে, চরিত্রই একজন মানুষের সবচেয়ে বড় সনদ।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ। চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে হলে যাবে এবং ভালো করে পরীক্ষা দিবে । নিয়মিত পড়াশোনা, সময় মেনে চলা আর মনোবল ধরে রাখলেই সফলতা আসবে। তোমরা নারায়ণগঞ্জের মেয়ে, তোমাদের সাফল্য গোটা জেলার জন্য অনুপ্রেরণা।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন,শুধু সনদ অর্জনেই নয়, সনদ অর্জনের পাশাপাশি নিজেকে মানবিক গুণ সম্পন্ন করে গড়ে তুলতে হবে। সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে। প্রতিটি মেয়ে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য নানা উদ্যোগ চলমান রয়েছে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে মানসিকভাবে সহযোগিতা করুন। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে অতিথিরা পরীক্ষার্থীদের হাতে উপহার ও দোয়া করেন।এ সময় শিক্ষার্থীরা শিক্ষক ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!