নারায়ণগঞ্জ শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯
বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ
নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
শেরপুরের  শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা 
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা 
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ : ডিসি রায়হান কবির
“মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি-ডিসি রায়হান কবির
ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক
সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড
স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন
আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি
আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর গ্রেফতার
সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় – ডিসি মো:রায়হান কবির
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি?
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রেফতার ১৭
রামমূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
বন্দরের হাফেজীবাগে ২০ বছরের পরিত্যক্ত পুকুর সংস্কার: কার্যক্রম পরিদর্শন করলেন নাসিক প্রশাসক
ঝটিকা মিছিলের নেপথ্যে অর্থের জোগানদাতা ওসমানীয় দোসর জাকির মেম্বার!
ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ক্লোসার ইচ্ছা পূরণ করলেন মেসি
বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীর হারিয়াকোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ৯ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে আটককৃতদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

 

আটকৃতরা হচ্ছে ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা ৪ শিশুকেও আটক করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে আটককৃতরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন।

 

বিজিবির দাবি, সীমান্তে কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে তাঁদের সীমান্ত পার হওয়ার পরিকল্পনা ছিল। তবে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।       শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনের আওতায় মামলা দায়েরে করা হয়েছে।আটককৃতদের শুক্রবার বিকেলে শেরপুর কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!