নারায়ণগঞ্জ শনিবার | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আ. লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১২
ফেন্সিডিল হাতে ও জুয়া খেলার ছবিতে ভাইরাল আরিফ মন্ডল!
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু
বকশীগঞ্জে নদীভাঙনে ভবন হারানোর ১৪ বছর পরও টিনশেডেই চলছে বিদ্যালয়
শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত 
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ১
আওয়ামীলীগের অর্থের জোগান দাতা কে এই নিহার?
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৯
বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের মারধরে প্রাণ হারালেন বৃদ্ধ
নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামী জাহাঙ্গীর গ্রেফতার
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
শেরপুরের  শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা 
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা 
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
পরীক্ষা মানে নিজের প্রস্তুতি তুলে ধরার মঞ্চ : ডিসি রায়হান কবির
“মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি-ডিসি রায়হান কবির
ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক
সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে তিন জনকে কারাদণ্ড
স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির
আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন
আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি
আওয়ামী দোসর জসিম কন্ট্রাকটর গ্রেফতার
সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় – ডিসি মো:রায়হান কবির
উপস্থিতি জানান দিতে চায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
সাতাত্তর বছরের আওয়ামী লীগ সংকটে বিপর্যস্ত, কী করছে দলটি?
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে নদীভাঙনে ভবন হারানোর ১৪ বছর পরও টিনশেডেই চলছে বিদ্যালয়

বকশীগঞ্জে নদীভাঙনে ভবন হারানোর ১৪ বছর পরও টিনশেডেই চলছে বিদ্যালয়

প্রকাশিতঃ

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  মামলার কারনে একটি স্থায়ী পাকা ভবন পায়নি। নদীভাঙনে বিদ্যালয়ের ভবন বিলীন হওয়ার পর নতুন স্থানে টিনশেড ঘরে পাঠদান চললেও জমি-সংক্রান্ত মামলার কারণে বারবার সরকারি বরাদ্দ এসেও ভবন নির্মাণ সম্ভব হয়নি। ফলে ১৩৪ জন শিক্ষার্থীকে অবকাঠামোগত নানা সংকটের মধ্যেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৪ সালে নিবন্ধিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ শিক্ষক। বিদ্যালয়ে ওয়াশ ব্লকসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধারও অভাব রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির আলী জানান, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে বিদ্যালয়ের ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে ২০১৪ সালের ১০ আগস্ট নতুন স্থানে টিনশেড ঘর নির্মাণ করে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা হয়। এরপর একাধিকবার সরকারি বরাদ্দ এলেও চলমান মামলার কারণে পাকা ভবন নির্মাণ সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি মাইছানিরচর গ্রামে অবস্থিত। মাইছানিরচর, মাদারেরচর ও ঘুগড়াকান্দি গ্রাম নিয়ে গঠিত ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র বর্তমানে মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে মাইছানিরচর গ্রামের ভোটারদের ব্রহ্মপুত্র নদ পার হয়ে প্রায় তিন মাইল পথ অতিক্রম করে ভোট দিতে যেতে হয়।

এলাকাবাসীর দাবি, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মাণ করা হলে ভবিষ্যতে এটিকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম বলেন, “বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণের বরাদ্দ এসেছিল। কিন্তু মামলা চলমান থাকায় এলজিইডি ভবন নির্মাণ করতে পারেনি। মামলা নিষ্পত্তি হলে ভবন নির্মাণে আর কোনো বাধা থাকবে না। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধানের আহ্বান জানানো হলেও এখনো নিষ্পত্তি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই।

প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে জানানো হলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। মামলার বাদী মো. আব্দুর রহমান বলেন, নদীভাঙনের পর রসুলপুর (দুর্গাপুর) মাইছানিরচর এলাকার কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর স্বার্থ ও শিশুদের শিক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই আমি আইনের আশ্রয় নিয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুছা আলী বলেন, আমরা বিদ্যালয়ের জন্য জমি দিয়েছি। দ্রুত পাকা ভবন নির্মাণ হলে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের আইনি জটিলতার দ্রুত নিষ্পত্তি করে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!