নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

বকশীগঞ্জ পৌরসভার ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশিতঃ

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি

 

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর বিপরীতে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাকে বাজেটের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা ২৭ পয়সা এবং ব্যয় ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা ২৭ পয়সা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ও ব্যয় সমানভাবে ২৪ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সা এবং ব্যয় ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৩ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৪৫ টাকা, রাজস্ব ব্যয় ২ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা, উন্নয়ন খাতে আয় ৫ কোটি ৬০ লাখ ৯ হাজার ৬২১ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৪ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮৫০ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফ আলী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর প্রশাসক আসমা-উল-হুসনা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!