নারায়ণগঞ্জ মঙ্গলবার | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অসুস্থ ফটো সাংবাদিক আমির হোসেনের পাশে বন্দর উপজেলা প্রেসক্লাব
ফতুল্লায় বিএনপি নেতাদের আশ্রয়ে প্রকাশ্যে আওয়ামী দোসর সবুজ
আড়াইহাজারে লোকালয়ে কুমির, আতঙ্কে নদীপারের মানুষ
আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত
আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই
আমতলীর রিপন কাজী হত্যা: চট্টগ্রাম থেকে দুই আসামি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা ভাঙচুরের অভিযোগ
    বন্দরে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সোনারগাঁয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ
সোনারগাঁয়ে চিপস কারখানায় অগ্নিকান্ড
ফতুল্লায় পেপার মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ইমাম ও ওলামা দলনেতাসহ ৬ জনের নামে মামলা
সোনারগাঁয়ে ‘One Student, One Tree’ কর্মসূচি, শিক্ষার্থীর মধ্যে বৃক্ষের চারা প্রদান
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার প্রতিবাদে মানববন্ধন
আড়াইহাজারে ক্ষমতার দাপট: চিকিৎসক পেটালেন বিএনপি নেতার ভাই
ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা
ফতুল্লার ফাজিঁলপুরে বিপ্লবের ইয়াবায় ধ্বংসের পথে যুব সমাজ!
এইচএসসি পরীক্ষার্থীদের অভিবাবকদের মাঝে খোরশেদের হাতপাখা ও পানি বিতরন
বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২
বন্দরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
টেক্সটাইল খাতের মহাপুরুষ মাইক্রো ফাইবার গ্রুপের কর্নধার প্রকৌশলী এম. এস. জামান এর সাফল্য
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন
বাড়ছে রাজনৈতিক হানাহানি: নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি
ফতুল্লায় মাতাল অবস্থায় যুবদল নেতা ও কাউন্টার ষ্টাফদের মারধর করলো কিলার নয়ন-মিঠু খান!
খুনী নয়নের ‘শেল্টারদাতা’ যুবদল নেতা মিঠু! ফতুল্লায় তোলপাড়
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মো. হারুণ নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত হারুণ পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার অলিউল্লাহর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় জীবিকার উদ্দেশে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হারুণ। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি।

তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খোঁজ করতে থাকেন।

বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি হারুণের বলে শনাক্ত করেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা হারুণকে ছুরিকাঘাত করে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!