এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্রীবরদী’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবু সাঈদ।
জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, মোছাঃ অরুনা বেগম, সমবায়ী মাহফুজুর রহমান সাজু প্রমূখ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ভেলুয়া ইউপি চেয়ারম্যান আবদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জান আরজুসহ বিভিন্ন ইউনিয়নের সমবাবায়ীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও ঋণ বিতরণ করা হয়।




