জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় অবস্থিত লিকো এন্ড কোম্পানী লাইসেন্স ছাড়াও যুব সমাজের কাছে নির্বিঘ্নে মদ বিক্রি করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন বেশ কিছুক্ষণ অবস্থান করে দেখা যায়,অতি অর্থ লাভের জন্য অনুমোদিত পরিমান মদ বিক্রি করার চেয়ে বেশী পরিমান মদ বিক্রি করে থাকে লিকো এন্ড কোম্পানী।
একটি সুত্র হতে জানা যায়, মোঃ সাজ্জাদ উল করিম সিদ্দীকির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯৭৬ সালের ২৫ মে লাইসেন্স নং- ৪/৭৬-৭৭ সালে অনুমোদন প্রদান করে।সেখানে বিলাতি মদ বিক্রির অনুমোদন দেয়া হলেও বাংলা মদ বিক্রি করছে।
সেখানে উল্লেখ আছে লাইসেন্স প্রাপ্ত মদখোর ছাড়া অন্য কারো কাছে মদ বিক্রি করতে পারবেনা।
কিন্তু লিকো লিমিটেড সেই আইন না মেনে যুবক সহ সর্বস্তরের মানুষের কাছে মদ বিক্রি করছে।
এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
নগর বাসী লিকোর লাইসেন্স বাতিল করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




