নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শাসনগাঁও সপ্রাবি’র কমিটি গঠন নিয়ে উত্তেজনা! অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা

শাসনগাঁও সপ্রাবি’র কমিটি গঠন নিয়ে উত্তেজনা! অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৬৬নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ, অপমান এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গত ১৬ মার্চ ২০২৬ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। বিধিমালা অনুযায়ী সদস্য-সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত ক্যাটাগরি ও যোগ্যতার ভিত্তিতে একটি প্রস্তাবিত কমিটি প্রস্তুত করেন।
অভিযোগ অনুযায়ী, ৮ জুলাই (বুধবার) ওই প্রস্তাবিত কমিটির তালিকা জমা দেওয়ার প্রস্তুতির সময় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক নিজেদের কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। প্রধান শিক্ষক এতে অসম্মতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজনকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ, অপমান ও ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি প্রস্তাবিত কমিটি জমা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন ৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টায় একই ব্যক্তিরা আবারও বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে চাপ সৃষ্টি করেন ।
অভিযোগকারীর ভাষ্য, জুম্মন মোল্লা নামের একজন ব্যক্তি জানান, তাদের পছন্দের কমিটি ছাড়া অন্য কোনো কমিটি গ্রহণ করা হবে না। তিনি নাকি বলেন, “এই প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি হবে না, আমরা আমাদের মতো কমিটি করবো। আমরাই আইন তৈরি করি, আইনের কোনো ধার ধারি না।” এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, জুম্মন মোল্লা দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দাবি, ওই সময়ে তিনি ডেকোরেটর ব্যবসার আড়ালে ফুটপাত দখল, মাদক ব্যবসা ও সেবন, কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি, জমি দখল এবং নারীসংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। অভিযোগকারীদের ভাষ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। এসব অভিযোগের পক্ষে আরও তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, একই দিন বাদ আছর বিএনপি সমর্থিত কয়েকজন ব্যক্তি ও এলাকাবাসীর উদ্যোগে একটি বিকল্প ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। তাদের দাবি, ওই কমিটিতে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা না থাকা ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই কমিটির কাগজপত্র উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়ার জন্য প্রধান শিক্ষকের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের একাংশের ভাষ্য, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। তাদের আশঙ্কা, শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলার সংস্কৃতি অব্যাহত থাকলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সরকারি বিধিমালা অনুসরণ করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কমিটি গঠন প্রক্রিয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!