নারায়ণগঞ্জ সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন!
সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ
সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল 
রুহুল শিকদার তো অত্র ইউপির বাসিন্দা না তাহলে মসজিদের উপদেষ্টা গঠন করার সে কে ?
বিসিকে ফ্লোর ভাড়া নিয়ে পরিশোধে কালক্ষেপনের অভিযোগ ডেবিল ফারুক খানের বিরুদ্ধে
শাসনগাঁও সপ্রাবি’র কমিটি গঠন নিয়ে উত্তেজনা! অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা
সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার
ফতুল্লার শেহাচর তক্কার মাঠ মসজিদের উপদেষ্টা কমিটি নিয়ে মুসল্লিদের মাঝে উত্তেজনা
জলাবদ্ধতায় অচল তক্কারমাঠ-পিলকুনী সড়কে জনদুর্ভোগ
ফতুল্লার মাসদাইর যেন ‘দ্বিতীয় জঙ্গল সলিমপুর’, অসহায় প্রশাসন!
রয়টার্সের প্রতিবেদন: ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা
বেতন ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট
অসুস্থ সাবেক যুবদল নেতাকর্মী ও পরিবারের শয্যা পাশে খোরশেদ
জামালপুরে স্ত্রী হত্যা মামলায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুরে বাস চাপায় ব্যবসায়ী নিহত 
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ
বন্দরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন, ভেঙ্গে পড়ার আশঙ্কা
বন্দরে ডাকাতির ৭০ পিস ব্যাটারিসহ ২ ডাকাত গ্রেফতার
চাঁদাবাজির বিরুদ্ধে সাইনবোর্ড পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিক্ষোভ
ছাত্র হত্যা মামলায় জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার
ভাবনার খায়ালে জুলাই ২৪
বৃষ্টিতে ভিজে এইচএসসি পরিক্ষার্থী- অবিভাবকদের জন্য টিম খোরশেদের পানি বিতরণ
শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে?
একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা : ডিসি মো: রায়হান কবির
‘কুত্তা’ আখ্যায় সিজান হত্যা মামলা ঢাকতে শিশুদের ব্যবহার, তীব্র ক্ষোভ
দেওভোগ মাদ্রাসায় প্রশাসনিক দুর্নীতির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী, প্রশ্নের মুখে মুহতামিম
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন!

আড়াইহাজারে জাল দলিল সম্পাদন ও খারিজকারীর মহানায়ক মোবারক হোসেন!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদাসদি ইউনিয়নের সদাসদি গ্রামের মৃত.রুহুল আমিনের ছেলে প্রতারক,জাল দলিল ও খারিজকারী সম্পাদনকারী মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগের যেন কোন শেষ নেই। টাকার লোভে পড়ে একজনের জমি অন্যজনের নামে জাল দলিলের মাধ্যমে সম্পাদন করে যেমন ক্ষতিসাধন করছে জমির মালিককে অন্যদিকে এভাবে বিপুল পরিমানে অর্থ সম্পদের মালিক বনে যাচ্ছে ভয়াবহ প্রতারক মোবারক।
ব্যাপক অনুসন্ধান ও ভুক্তভোগীদের দেয়া তথ্যমতে জানা যায় যে, মোবারক হোসেন আড়াইহাজারে ভুমি অফিসে সহকারী মোক্তার হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। সেখানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসর্ম্পক বজায় রেখে আবুলের টুপি বাবুলের মাথায় পড়ানো অথ্যাৎ টাকার লোভে একজনের জমি অন্যজনের নামে খারিজ করে দেয়াটাই যেন তার মুল কাজ হিসেবে বেছে নিয়েছেন। সম্প্রতি কমলাপুর এলাকার মৃত. হাসেমের ছেলে কাজি মো.সাইজউদ্দিনের ক্রয়কৃত সম্পত্তি সদাসদি মৌজাস্থিত এসএ ২৩৪,আরএস ২২ নং খতিয়ানভুক্ত এসএ ৪০৮,আরএস ৬৩১ নং দাগে ০.০৬৭৫ শতাংশ জমি নামজারী কর্তন করে আলাল কাজি পরিবারের নামে করে দেন মোবারক হোসেন। আর মোবারকের এ সুদক্ষ প্রতারনার কাজে সার্বিক সহযোগিতা করেছে জালাল কাজীর ছেলে বিল্লাল এবং আড়াইহাজার ভুমি অফিসের সহকারী কমিশনার মো.ফয়সালগং। বিষয়টি সর্ম্পকে একেবারে অজ্ঞাত ছিল জমির মুল মালিক কাজি সাইজউদ্দিন। আর জমির মুল মালিক সাইজউদ্দিনের ছেলে নাম কর্তন করে তা কালু মেম্বারের ছেলে আলাল কাজি এবং কার স্ত্রী নাসিমা এবং দুই ছেলে রুবেল কাজী ও জুয়েল কাজী,আক্তার কাজীর ৪ ছেলে আনার হোসেন,নবীর হোসেন,জাকির হোসেন,মনির হোসেন,নবীর হোসেনের স্ত্রী আছিয়া এবং আনার হোসেনের স্ত্রী শিউলী,শাহ আলম কাজী ও তার স্ত্রী লাকি বেগম,মালু কাজীর ৫ ছেলে আসাবুদ্দিন,কাজী জামাল,কামাল,কবীর ও সোলেমান এবং আবুল কাজীর দুই ছেলে কাজী সাদেক ও মোমেন কাজী। কয়েকমাস পুর্বে সাইজউদ্দিনের সেই জমি আসাবুদ্দিনগং দখল করতে গেলে বিষয়টি সর্ম্পকে অবগত হন তিনি। পরে জমির মুল মালিক সাইজউদ্দিনের বিরুদ্ধে উল্টো আড়াইহাজার থানায় একটি মিথ্যা অভিযোগও দায়ের করে ভুয়া দলিল সম্পন্নকারী মালিক বনে যাওয়া আসাবুদ্দিনগং।
জমির মুল মালিক সাইজউদ্দিন জানান, বিষয়টি সর্ম্পকে জানার পর আমি ভুমি অফিসে গিয়ে মোবারকের সাথে যোগাযোগ করলে সে আমাকে জানান,বিষয়টি আমি দেখছি এবং এ নিয়ে কারোর সাথে শেয়ার করবেন না। আমি চেষ্টা করছি কিভাবে সেটা পুনরায় আপনার নামে আনা যায়। তবে সাইজউদ্দিনের দাবী,কিভাবে তারা আমার জমি তাদের নামে কর্তন করে নিল সে সর্ম্পকে বিস্তারিত কাগজপত্র কিংবা অন্যান্য ডকুমেন্টগুলো চাইলে সেটা দিতেও নারাজ মহাপ্রতারক মোবারক হোসেন। বরং উল্টো আমাকে বলছেন আপনি কিছু টাকা খরচ করলে সেটা আপনার নামে পুনরায় চলে আসবে।
অপরদিকে আড়াইহাজারে ভুমি অফিসে সহকারী মোক্তার হিসেবে কর্মরত মোবারক হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ এটা নতুন নয়। এমন শতাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোটা অংকের টাকার বিনিময়ে একজনের জমি নাম কর্তন করে অন্যজনকে দেয়াটা যেন মোবারকের কাছে নিত্যনৈমিত্তিক বিষয়ে রুপ ধারন করেছে। মোবারকের অর্থলেঅভের বলি হচ্ছে সদাসদিসহ আশপাশ ইউনিয়নের অনেক নিরীহ ও স্বল্প জমির মালিকরা।
তাদের দাবী, আড়াইহাজারে ভুমি অফিসে সহকারী মোক্তার হিসেবে কর্মরত মোবারক হোসেনের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করে নিরীহ জমির মালিকদের রক্ষার জন্য তারা জেলা প্রশাসক মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে আড়াইহাজারে ভুমি অফিসে সহকারী মোক্তার হিসেবে কর্মরত মোবারক হোসেনের ব্যবহৃত মুঠোফোনে (০১৮১২২৬৫০@@) বলেন,যদি কেউ বলতে পারে আমার মাধ্যমে এমন কাজ হয়েছে তাহলে যেকোন কিছু আমি মাথা পেতে নেবো। আসলে আমার সাথে আলালদের সর্ম্পকটা ভাল তাই হয়তবা ওরা মনে করছে আমি সবকিছু করেছি। আপনি তো সাইজদ্দিনকে বলেছেন যে,কিছু টাকা খরচ দিলে তুমি তোমার জমি পুনরায় পেয়ে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,অসম্ভব আমি এমন কোন কথা বলিনি। মুলত আমার খালা শাশুড়িও সাইজউদ্দিনের কাছে কিছু জমি পাবে। সে সর্ম্পকে আপনারা কোন আইনী ব্যবস্থা নিয়েছিন কিনা এমন প্রশ্নের জবাব তিনি না দিয়ে উল্টো বলেন,আমার ছবি দিয়ে সাইজউদ্দিনের ছেলে ফেসবুকে ছেড়েছে আমি আমার গার্ডিয়ানদের সাথে কথা বলছি। তিনি আরও বলেন,সাইজউদ্দিনের জমি সর্ম্পক আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানে যেতে প্রস্তুত আছি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!