নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক ? রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ!

কসাইখানায় পরিণত চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক ? রক্ত নিতে গিয়ে শিশুর হাত অবশ!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসাসেবা প্রদানে অবহেলার অভিযোগ তুলে বিচার, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকার বাসিন্দা আল আমিন চৌধুরী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আল আমিন চৌধুরী অভিযোগ করেন, তার ১৬ মাস বয়সী ভাতিজা রাইয়ানকে মাথার একটি ছোট ফোঁড়ার চিকিৎসার জন্য চিকিৎসক ডা. শফিউল আলমের কাছে নিয়ে যান। চিকিৎসক প্রয়োজনীয় কিছু পরীক্ষানিরীক্ষা করানোর পরামর্শ দিলে তারা চাষাড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান।

তার দাবি, সেখানে রক্ত সংগ্রহের সময় দায়িত্বে থাকা কর্মীরা শিশুটির ডান হাত থেকে রক্ত নিতে একাধিকবার চেষ্টা করেন এবং দীর্ঘ সময় ধরে সুই প্রবেশ করানোর ফলে শিশুটি তীব্র ব্যথায় কাঁদতে থাকে। পরে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করে পরীক্ষা সম্পন্ন করা হয়। বাসায় ফেরার পর থেকেই শিশুটির ডান হাত ফুলে যায় এবং সারারাত ব্যথায় কাতরাতে থাকে।

পরদিন পরীক্ষার রিপোর্ট নিয়ে পুনরায় চিকিৎসকের কাছে গেলে শিশুর হাত দেখে দ্রুত ঢাকার কোনো শিশু হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে পোস্টে উল্লেখ করেন তিনি। পরে বাংলাদেশ শিশু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটিকে ভর্তি করে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করান।

আল আমিন চৌধুরীর ভাষ্য অনুযায়ী, পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা জানান, শিশুটির কনুই থেকে আঙুল পর্যন্ত রক্ত চলাচলের একটি গুরুত্বপূর্ণ রক্তনালিতে জটিলতা সৃষ্টি হয়েছে। কারণে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ফেসবুক পোস্টে আল আমিন চৌধুরী বলেন, তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে তিনি তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, চিকিৎসক ডা. শফিউল আলমের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই তার দাবি, ঘটনার সম্পূর্ণ দায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের রক্ত সংগ্রহে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকর্মচারীদের।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!