নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন

ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’দের দখলে ফতুল্লার পঞ্চবটি রাত: নীরব প্রশাসন

প্রকাশিতঃ

​সূর্য ডোবার পরপরই এক অন্য রূপ ধারণ করে ফতুল্লার শিল্পাঞ্চল পঞ্চবটি। দিনের ব্যস্ততা শেষে রাতের অন্ধকার নামতেই এই এলাকাটি চলে যায় একশ্রেণির সংঘবদ্ধ ছিনতাইকারী ও ‘ফিটিংবাজ’ চক্রের নিয়ন্ত্রণে।

সাধারণ পথচারী, শ্রমিক এবং দূরপাল্লার যাত্রীদের জন্য পঞ্চবটির রাত এখন এক মূর্তিমান আতঙ্ক। অথচ এই নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চবটি মোড়, বিসিক শিল্পনগরীর প্রবেশপথ এবং এর আশপাশের সংযোগ সড়কগুলোতে রাতের বেলা অপরাধীদের তৎপরতা সবচেয়ে বেশি থাকে। দেশীয় অস্ত্রে সজ্জিত ছিনতাইকারীরা ওত পেতে থাকে নির্জন পয়েন্টগুলোতে। সুযোগ বুঝে পথচারীদের গতিরোধ করে মোবাইল, টাকা–পয়সা ও মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা।

​ছিনতাইয়ের পাশাপাশি ইদানীং চরম আকার ধারণ করেছে ‘ফিটিংবাজ’দের দৌরাত্ম্য। এই চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে রিকশা, ইজিবাইক বা পথচারীদের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা খেয়ে বা দুর্ঘটনার নাটক সাজিয়ে বানোয়াট ঝামেলার সৃষ্টি করে। পরবর্তীতে সাধারণ মানুষকে হেনস্তা করে এবং ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব হাতিয়ে চম্পট দেয় ফিটিংবাজরা।

একাধিক ​ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধীদের এই বেপরোয়া কর্মকাণ্ড প্রতিদিনের নিয়মে পরিণত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্যজনকভাবে নীরব। রাতে ওই এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

​ব্যস্ততম এই শিল্পাঞ্চলে রাতের নিরাপত্তা জোরদার করতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!