নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
Next
Prev
প্রচ্ছদ
গ্যাস-বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জনজীবন

গ্যাস-বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জনজীবন

প্রকাশিতঃ

লোডশেডিং সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়াল

তীব্র গরমের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সংকট একসঙ্গে প্রকট হয়ে ওঠায় দেশজুড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানা, পরিবহন, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহক– সবখানেই তৈরি হয়েছে অচলাবস্থা। কমেছে বিদ্যুৎ উৎপাদন। কোথাও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। কোথাও ২০ থেকে ২৫ বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৯৪০ মেগাওয়াট। ওই সময়ে লোডশেডিং হয় ২ হাজার ৫৭৭ মেগাওয়াট। তবে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। এ সময় সরকারি হিসাবেই তিন হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়। রাত ১টায় ঘাটতি সর্বোচ্চ ৩ হাজার ৫১২ মেগাওয়াটে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, সংকটের মূল কারণ গ্যাসের সরবরাহ কমে যাওয়া। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক প্রধান প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, কয়েক সপ্তাহ আগেও বিদ্যুৎ উৎপাদনে দৈনিক প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। রোববার বিদ্যুৎ খাতে গ্যাস পাওয়া গেছে মাত্র ৬৮ কোটি ঘনফুট। ফলে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।
এই সংকটের পেছনে রয়েছে মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের দুর্ঘটনা। গত ২১ জুলাই ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। বর্তমানে দেশে দৈনিক গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ২১৫ কোটি ঘনফুটে, যা ৩৮০ কোটি ঘনফুট চাহিদার তুলনায় অনেক কম। এক্সিলারেট এনার্জির টার্মিনালটির মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ তা চালু হবে, এখনও নিশ্চিত করতে পারেনি পেট্রোবাংলা।

এর সরাসরি প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও ফতুল্লার গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোতে প্রয়োজনীয় চাপের বদলে মাত্র ২ থেকে ৩ পিএসআই গ্যাস মিলছে। অথচ স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত ১৫ পিএসআই। ফলে টেক্সটাইল, তৈরি পোশাক, স্পিনিং ও সিরামিক কারখানার উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। অনেক কারখানা দিনে উৎপাদন বন্ধ রেখে রাতে কাজ চালানোর চেষ্টা করছে। সময়মতো রপ্তানি পণ্য পাঠাতে না পেরে উদ্যোক্তারা অতিরিক্ত ব্যয়ে বিমানপথে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন। গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা। কারখানার শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিকেএমইএ ও বিটিএমএ অবিলম্বে শিল্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহনেও। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক রাতভর অপেক্ষা করেও মাত্র ২০০ থেকে ৩০০ টাকার গ্যাস নিয়ে ফিরছেন। ফলে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংখ্যা কমে গেছে। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
আবাসিক গ্রাহকদের অবস্থাও একই রকম। দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস না থাকায় অনেক পরিবার হোটেলের খাবারের ওপর নির্ভর করছে। কেউ কেউ বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার শুরু করলেও বিদ্যুৎ সংকটের কারণে সেটিও কার্যকর সমাধান হয়ে উঠছে না। ফলে একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে।

বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও
দীর্ঘদিনের লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

আন্দোলনকারীদের অভিযোগ, পায়রা ও তালতলী বিদ্যুৎকেন্দ্রের জেলায় হয়েও বরগুনার মানুষ সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটে ভুগছেন। জেলা শহরে প্রায় ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র সাড়ে ৩ মেগাওয়াট। পল্লি এলাকায়ও একই অবস্থা। পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

কিশোরগঞ্জে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, বৃহস্পতিবার পর্যন্ত গ্যাস বন্ধ
জাতীয় গ্যাস সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদের তলদেশে তিতাসের মূল সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার গ্যাস পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন মেরামতের কাজ চলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথরের কারখানা স্থাপনের চেষ্টা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপলাইনে বড় ধরনের লিকেজ তৈরি হয়। এর পর থেকেই বিপুল পরিমাণ গ্যাস বের হয়ে যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
তিতাসের কিশোরগঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় আট হাজারের বেশি গ্রাহক এই সংকটে পড়েছেন। পাইপলাইন মেরামত শেষ হলেও জাতীয় পর্যায়ে গ্যাসের ঘাটতি থাকায় দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

সমকাল

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!