নারায়ণগঞ্জ শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ভাঙচুর লুটপাট
সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে – ডিসি রায়হান কবির
বন্দরে মাদক নিয়ে দ্বন্ধে যুবককে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
৬ দফা দাবীতে ১১ দলীয় ঐক্য জোটের ডিসিকে স্মারকলিপি প্রদান
আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
ফতুল্লায় হেরোইনসহ মোহন গ্রেপ্তার
তোলারাম কলেজের ঘটনায় আহত দেখতে হাসপাতালে মহানগর জামায়াতের আমীর
ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার
তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের মশাল মিছিল
প্রশ্ন বিএনপির, হাসিনাকে কেন এমন সুযোগ দিল ভারত
হাসিনার পরিবার ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
মৃত্যুদণ্ড সত্ত্বেও দেশে ফেরার পরিকল্পনা ‘জুয়া’ কেন খেলছেন শেখ হাসিনা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মোমেন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
 দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে যা বললেন এএসআই আব্দুল হামিদ খান
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত
বৃষ্টির মধ্যেই জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও দোয়া
বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য
জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
কলেজ রোডে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৫
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ
ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড
ফতুল্লায় জামায়াত নেতার ছেলের ব্ল্যাকমেইলিং, ভূক্তভোগীর অভিযোগ
Next
Prev
প্রচ্ছদ
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিতঃ

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৬আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত। এছাড়াও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ পান করানো, জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস পর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এছাড়া পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে স্তন্যদানকারী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগকালেও শিশুদের মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিশ্বব্যাপী পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মাতৃদুগ্ধের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

 

তিনি আরও জানান, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!