নারায়ণগঞ্জ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫
সংরক্ষিত এমপির কাছে আলীরটেকে মাঠ চাইলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
আমতলীতে ৬ মাসের সাজায় ১০ বছর পলাতক অতঃপর গ্রেফতার
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
Next
Prev
প্রচ্ছদ
তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ভাঙচুর লুটপাট

তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ভাঙচুর লুটপাট

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রদের অভিযোগ, কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের ইসদাইর এলাকার ‘শের-ই বাংলা ছাত্রাবাসে’ এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানান তারা।

তার কয়েক ঘন্টা আগে দুপুরে তোলারাম কলেজের সামনের সড়কে সংঘর্ষে জড়ায় ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সংঘর্ষের পর বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙচুরের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব চুরি নিয়ে গেছে। সেই সাথে হামলার শিকার হয়েছেন শিবির কর্মী থেকে শুরু করে ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন এমনকি সাধারণ শিক্ষার্থীরাও।

ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ সগির হোসেন বলেন, ‘আজকে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করে আমার রুম ভাঙচুর করে এবং মূল্যাবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আমার ল্যাপটপ নিয়ে গেছে, আমার পাশের রুমের এক ভাইয়ের থেকে ট্যাব নিয়ে গেছে। এনআইডি কার্ড ও সার্টিফিকেট নষ্ট করে ফেলেছে।

আরেক শিক্ষার্থী শরীফ আবদুল্লাহ বলেন, ‘আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছাত্র। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক ট্র্যাফিক কর্মী হিসেবে কাজ করি। আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না। কিন্তু আজকে বিকেলে ছাত্রদল নেতা অনিক আমার রুমে প্রবেশ করে বলে আমি এনসিপি করি, আমি ছাত্রশিবির করি। এসব বলে আমাকে বেল্ট দিয়ে মারধর শুরু করে।’

তিনি আরও বলেন, ‘আমার ১ টি ট্যাব, ২ টি মোবাইল, মানিব্যাগ ও বিছানার নিচে রাখা হল ফি ছিনিয়ে নিয়ে গেছে। আমার দাদা গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহবায়ক। পারিবারিক ভাবে বিএনপির রাজনীতি করেও ছাত্রদলের ছেলেরা আজকে আমাকে শিবির আখ্যা দিয়ে মেরেছে।’

তবে এই বিষয়ে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, ‘শিবিরের একটি ফেইসবুক গ্রুপ রয়েছে। সেই গ্রুপে যারা যুক্ত আছে তারা ছাত্রদলের বিরুদ্ধে নানান অপপ্রচার চালায়। তাদের ফোন চেক করে সেগুলো সাময়িক জব্দ করে পরবর্তীতে হল সুপারের কাছে দিয়ে এসেছি। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হয়নি।’

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, ভাঙচুর ও লুটপাটের বিষয়টি আমাদের জানা নেই। আমার ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছি। সেই সাথে আমরা তিন সদস্য তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দিবে। তদন্ত কমিটি প্রধান হলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিজুল্লাহ। বাকী দুইজন সদস্য হলেন- প্রফেসর মনোয়ার হোসাইন এবং প্রফেসর হুমায়ুন কবির। তদন্ত কমিটির রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে এদিন দুপুরে শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবির ফতুল্লা থানায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!