নারায়ণগঞ্জ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নাশকতা মামলায় আইভি কারাগারে
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১
রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত, গ্রেফতার ৩
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা
বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার-২
গ্যাসের চাপ না থাকায় থমকে গেছে রূপগঞ্জে কারখানার চাকা
ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাউল শিল্পী রক্তাক্ত
গ্যাস সরবরাহ ও ফিলিং স্টেশনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ছানাউল্লাহ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
আরও এক সপ্তাহ চলতে পারে গ্যাস-বিদ্যুতের সংকট
সোনারগাঁয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেললো ভূমিদস্যু জাহের মোল্লা গং
ফতুল্লায় ব্যবসায়ীর ওপর হামলা, ছুরিকাঘাত ও গুলি বর্ষণের অভিযোগ
কাঁচপুরে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটায় স্ত্রী আটক
ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া।
বন্দরে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা
( ফলোআপ )তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও ও রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
শীতলক্ষ্যা নদীতে সক্রিয় তেল চোর সিন্ডিকেট
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি: পুলিশের বিরুদ্ধে ঘুস-বদলি বাণিজ্যের অভিযোগ,
ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সরকারী খাল দখলে আড়গাড়া,প্রতিবাদ করায় মারধর ও হুমকী!
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
Next
Prev
প্রচ্ছদ
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা

জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মো.মুন্নু জেলা পরিষদের উল্টোপাশে কাইস্যার বাড়ি মাঠ এলাকার অন্যতম মাদক সেবন ও বিক্রয়কারী। বিগত আওয়ামীলীগের শাসনামলে এ মুন্নু উক্ত এলাকাতে আজমেরী ওসমানের সেকেন্ডহ্যান্ড খ্যাত নাসিরের অন্যতম সহযোদ্ধা হিসেবে কাজ করেছে এবং বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের শেল্টারে পুনরায় সেই আগের রুপে ফিরেছে বলে অভিমত করেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয়দের দেয়া তথ্যানুসন্ধানে জানা যায় যায় যে, কাইস্যার বাড়ি এলাকাটি মুলত গার্মেন্টস এ ঝুট ব্যবসার জন্য ব্যাপক পরিচিত। সেই এলাকাতে বিগত সময়ে আজমেরী ওসমানের সেকেন্ডহ্যান্ড খ্যাত নাসিরের ক্ষমতার বলে চাদাঁবাজি ও মাদক ব্যবসায়ী হিসেবে ব্যাপক সুপরিচিত ছিল মুন্নু। ৫ আগষ্ট পরবর্তী সময়ে হঠাৎ স্থানীয় কতিপয় বিএনপি নেতাদের শেল্টারে আবারও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করেছে মুন্নু। পাশাপাশি সে নিজেও নিয়মিতভাবে মাদক সেবনে অভ্যস্ত। সম্প্রতি মুন্নুর একটি ইয়াবা সেবনের ছবি আসে অত্র প্রতিবেদকের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, প্রতিদিন সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত কাইস্যার বাড়ি মাঠ এলাকার চর্তুপাশে চলে মুন্নুর মাদক বিক্রি ও সেবনের ব্যবসা। মাদক ব্যবসার মুন্নু অন্যতম সহযোগি হচ্ছে একই এলাকার জুয়েল,মুন্নুর ভায়রা ছোট মুন্নু ও উজ্জলসহ কয়েকজন। এদের মাধ্যমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের রমরমা ব্যবসা।
স্থানীয়রা আরও জানান,বিভিন্ন ঝুটের গোডাউনে বসেই মুন্নু নিজে ইয়াবা সেবনে ব্যস্ত থাকে এবং কাইস্যার বাড়ি মাঠ এলাকার চারপাশেই তার সহকর্মীরা মাদক বিক্রি করছে প্রকাশ্যে। কেউ ভয়ে কিছু বলতে সাহস পায়না। তারা আরও জানান,মাঠের চারপাশে বিভিন্ন মালিকের খালি জমিগুলো বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের অ্যাডভান্স নিয়ে ভাড়া দিয়ে ঝুটের গোডাউন উঠিয়ে তা মোটা অংকের টাকায় ভাড়া দিচ্ছে মুন্নু। আবার বিভিন্ন অযুহাতে উক্ত ঝুটের গোডাউনগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়েও নিচ্ছে সে। বিগত আওয়ামীলীগের শাসনামলে কাইস্যার বাড়ি মাঠ এলাকায় গড়ে উঠা বিভিন্ন ঝুটের গোডাউন থেকে মোটা অংকের টাকা চাদাঁ আদায় করে মাসে ২ লক্ষ টাকা করে দিতো আজমেরী ওসমানের সেকেন্ডহ্যান্ড নাসিরকে। এখনও সেই রুপেই বিভিন্ন গোডাউনের মালিকদের কাছ থেকে নিয়মিতভাবে চাদাঁ আদায় করছেন তিনি বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে। একদিকে মাদকের রমরমা ব্যবসা অপরদিকে চাদাঁবাজির মহোৎসব সব মিলিয়ে মুন্নু ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ীরা। পাশাপাশি মুন্নু ও তার বাহিনীর বিক্রিত মাদক সেবনে পুরো এলাকার বিভিন্ন বয়সী মানুষ নেশায় আসক্ত হওয়ার পাশপাশি ছিচকে চুরি ও ছিনতাইয়ে অতিষ্ট হয়ে উঠেছে সেখানে বসবাসকারী প্রতিটি পরিবারের সদস্যরা।
কাইস্যার বাড়ি এলাকায় বসবাসকারী সাধারন মানুষ এবং ক্ষুদ্র ঝুট কাপড় ব্যবসায়ীরা মুন্নু ও তার বাহিনীর চাদাঁবাজি ও মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!