মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে হত্যা ও চাঁদাবাজিসহ আটটি মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে নয়া গ্রেপ্তার হয়েছেন।
বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সন্ত্রাস, মাদক ও অপরাধবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ ওরফে নয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনায় সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চলছে। গ্রেপ্তার আবুল কালাম আজাদ ওরফে নয়ার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”




