ভ্রাম্যমান প্রতিনিধি বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর তহশিল অফিসের ঘুষখোর নায়েব স্বপ্নার আরও একটি জালিয়াতির তথ্য আমাদের হাতে এসেছে। সে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অমান্য করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বিশ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানার নামে খারিজ করে দিয়েছে।
বগুড়া জেলার শেরপুর উপজেলার ৯৮ নং মির্জাপুর মৌজার ২৭৪ নং দাগের ১.১৩ একর জমি মোহাজের হলেও জেলা প্রশাসক মহোদয়ের নিকট হতে সেল অফ এগ্রিমেন্ট দলিল তৈরি না হওয়ায় লা-ওয়ারিশ জমি হিসাবে ২০২(১৩)/২০১১-২০১২ নং মিস কেসের মাধ্যমে ২৭৪ নং দাগের ১.১৩ একর জমি ১নং সরকারি খাস খতিয়ানের মাধ্যমে ৮ নং খাস রেজিস্টারে লিপিবদ্ধ রয়েছে।
ঐ খাস জমি হতে ৭৩৯০(৯-১)/২৫-২৬ এবং ১০৭২০(৯-১)/২৫-২৬ নং খারিজ কেসের মাধ্যমে ০.৮৯ একর জমি ভুয়া দলিলের মাধ্যমে ব্যক্তির নামে প্রায় ৫০,০০,০০০ টাকার বিনিময়ে সরকারের প্রায় ২০ কোটি টাকা ক্ষতিসাধন করেছে। সরকারি চাকুরি করে রক্ষক সেজে ভক্ষক হয়েছে। বিষয়টি এডিসি মহোদয় তদন্ত করলেও কেন যেন রহস্যজনক কারনে থেমে গেছে।




