নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি

গার্মেন্টস ওয়েস্টেজ মালের জন্য বহিষ্কৃত বিএনপি নেতা সুমন মাহবুবের হুমকি

প্রকাশিতঃ

​স্টাফ রিপোর্টার,

 

নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক ও চাঁদনী হাউজের গার্মেন্টস কর্তৃপক্ষকে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সুমন মাহবুবের বিরুদ্ধে। তিনি এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

​স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদনী হাউজে অবস্থিত ‘বয়েজ স্টাইল’ (Boys Style) গার্মেন্টস কর্তৃপক্ষকে ‘০১৯৯৩০–৩০৪’ নম্বর থেকে ফোন করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন সুমন মাহবুব। ফোনে তিনি সাফ জানিয়ে দেন, ফ্যাক্টরির ঝুট ও ওয়েস্টেজ মাল তাকে ছাড়া অন্য কাউকে দিলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। এ সময় তিনি আরও বলেন, “মালের জন্য মানুষ গুলিবিদ্ধ হয়, সেটা মনে রেখো।”

​একজন বহিষ্কৃত নেতার এই ধরণের বেপরোয়া হুমকি ও আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় সুমন মাহবুবকে দল থেকে বহিস্কার করা হয় এবং সেই বহিষ্কারাদেশ এখনও বহাল রয়েছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গার্মেন্টস মালিক জানান, “এমনিতেই বর্তমানে তীব্র গ্যাস সংকটসহ নানা সমস্যায় আমরা শিল্পকারখানা চালাতে হিমশিম খাচ্ছি। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওয়েস্টেজ ঝুট ব্যবসা নিয়ে এই ধরনের হুমকি-ধামকি। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তায় সব ধরণের আইনি ব্যবস্থা নিচ্ছি।”

​এ বিষয়ে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্ত সুমন মাহবুবের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গার্মেন্টস

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!