নারায়ণগঞ্জ সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মাদক-চুরি ও ছিনতাইকারীদের হোতা সৌরভ এখন এমপি পুত্রের রাইট হ্যান্ড!
মাদক শুধু তোমাকে না পরিবার ও সমাজকেও ধবংস করে -সদর ইউএনও
আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদী খেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব!
ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি, গ্রেফতার ১০
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার
বন্দরে মাদকসহ একাধিক মামলার আসামি শান্তি গ্রেপ্তার
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
বক্তাবলীর সাবেক ইউপি সদস্য নদী থেকে মাটি খেকো মাহমুদ মেম্বার গ্রেফতার
বন্দর থানার সামনেই বহাল তবিয়তে ছাত্রলীগ নেতা সজল: পুলিশ নীরব
অর্থ-স্বার্থের কাছে কি ব্যক্তিত্ব বিসর্জন ?
খেলনা বন্দুক হাতে মহড়া, ভিডিও ভাইরাল; দুই তরুণ আটক
গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য,ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ
গ্যাস বিদ্যুৎ সংকটের দায় এড়িয়ে বিএনপি কী করছে?
ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান – সুলতান মাহমুদ বাবু এমপি
সোনারগাঁয়ে সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ২
সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা
নগর পার্কে বন্দুক হাতে দুই তরুণের ভিডিও ভাইরাল,
রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী
মেয়াদোত্তীর্ণ খাবার: সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা 
রূপগঞ্জের পরিত্যক্ত ভবনে র‍্যাবের অভিযান: পাইপগান ও গাঁজা উদ্ধার
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর
সোশ্যাল মিডিয়ায় গুজব: সরেজমিনে বিপরীত চিত্র
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নেপালে আরও দুইটি বন্যার শঙ্কা
বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
ফতুল্লায় গৃহ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার
নদী দূষন ও দখলমুক্ত করতে সরকার কাজ করছে-জোনায়েদ সাকি
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

গতকাল রোববার দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভুমি) ফাইরুজ তাসনিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহাজাহান মেম্বার।

 

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় কমিটির সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

 

সভায় ইউএনও আসিফ আল জিনাত বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার বিএম গোলাম কিবরিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!