নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!

উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!

প্রকাশিতঃ

ছবি- ফটোফাইল

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাহমুদের বিরুদ্ধে চর বক্তাবলী এলাকার জয়নাল ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকী প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়নালের ছেলে মো.জাহাঙ্গীর আলম ফতুল্লা মডেল থানায় মো.হুমায়ুন কবীর ও মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বারের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যার নং ১১৫০ ( ৩১/০৮/২৬ইং।

সাধারন ডায়েরীতে মো.জাহাঙ্গীর আলম উল্লেখ করেন যে, গত ২৯ আগষ্ট বিকাল ৫ টায় উল্লেখিত ২নং বিবাদী মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বারকে ফতুল্লা থানায় গ্রেফতার করে আনাকে কেন্দ্র করিয়া উল্লেখিত বিবাদীদ্বয় আমাকে দোষারপ করা সহ আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩১ আগষ্ট সকাল  ১০ টায় উল্লেখিত মো.হুমায়ুন কবীর ও মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বারসহ কয়েকজন সহযোগীকে সাথে নিয়া ফতুল্লা থানাধীন বক্তাবলী প্রতাপনগরহ আনন্দ বাজার এলাকায় গোপন মিটিং করিয়া আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে যেকোন উপায়ে প্রাণ নাশ অথবা মিথ্যা মামলা দিয় হয়রানি করার পরিকল্পনা শুরু করে। বিষয়টি সম্পর্কে অবগত হইয়া আমি বিবাদীদ্বয়ের ভুল ভাঙ্গানোর চেষ্টা করিতে গেলে বিবাদীহয় আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতঃ সময় সুযোগমত আমার প্রাণ নাশ করিবে মর্মে হুমকি প্রদান করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখিত বিবাদীদ্বয়ের দ্বারা যেকোন সময় যেকোন উপায়ে আমার ও আমার পরিবারের সদস্যদের প্রান নাশের আশংকা দেখা দেওয়ায় আমি থানায় সাধারন ডায়েরী করি।

এ দিকে ২৯ আগষ্ট ফতুল্লা মডেল থানা পুলিশকে দিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বারকে গ্রেফতার করায় আকরাম নামে জনৈক ব্যক্তি। উক্ত আকরামের সাথে একটি জমি নিয়ে প্রায় ১৫ বছর যাবত মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বারের বনিবনা রয়েছে। আকরামের ঐ জমিটি বিগত আওয়ামীলীগ সরকারের সময় ক্ষমতা প্রভাব খাটিয়ে নিজ দখলে নিয়ে যান মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বার। এ নিয়ে একাধিকবার মিটিং হলেও কোন সুরাহা পায়নি জমির মুল মালিক আকরাম। অথচ আকরামের পরিবর্তে এখন জয়নাল ও তার পরিবারকে ক্ষতিসাধন করতে উঠেপড়ে লেগেছে মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বার। জয়নালের পরিবারের বিরুদ্ধে মাববন্ধন করিয়েছে মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বার। তিনি নিজেই একজন ভুমিদস্যু অথচ নিজের খেতাব অন্যকে দেয়ার জন্যই নাকি এ মানববন্ধন করেছেন মোহাম্মদ আলী @ মোহাম্মদ আলী মেম্বার এমনটাই দাবী স্থানীয়দের।

এদিকে মাহমুদ মেম্বারকে গ্রেফতারের পর স্থানীয়রা জানিয়েছিলেন যে,বিগত আওয়ামীলীগের ১৭ বছরের শাসনামলে মাহমুদ মেম্বার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন আওয়ামীলগের সদস্য আবুল কাশেম মন্ডলের সাথে যুক্ত হয়ে আওয়ামীলীগের বিভিন্ন মিছিল- মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। এছাড়াও তিনি নিজে ও তার ভাই-ভাজিতারা

বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী হতে গ্রাবের মাধ্যমে নদী হতে মাটি উত্তোলন করে নিজের ইটভাটা ও অন্য অনেক ইটভাটায় বিক্রি করতেন। যা বর্তমানে ৫ আগষ্ট পরবর্তী সময়েও বক্তাবলীর বিভিন্ন বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে নদী হতে গ্রাবের মাধ্যমে এখনও মাটি তোলা অব্যাহত রেখেছে।

স্থানীয়দের দাবী, নদীর তীরবর্তী এলাকার উভয় পাশ থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবত মাটি কেটে অন্যত্র বিক্রির অন্যতম মহানায়ক মাহমুদ মেম্বার। তিনি একজন পেশাদার নদী থেকে মাটি খেকো দস্যু। আমরা থানা পুলিশের কাছে অনুরোধ করবো মাহমুদ মেম্বারের মত পেশাদার নদী থেকে মাটি খেকো দস্যুর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হোক।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!