ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন প্রকল্পের কাজের তদারকি সমবায় বাজারের উন্নয়ন প্রকল্পের সেক্রেটারী হাজি রকমতউল্লাহ,ক্যাশিয়ার মো.জুয়েল চৌধুরী ও বিএনপি নেতা জুয়েল চৌধুরী। সোমবার সকাল ১১টায় বাজারের ফ্লোরের আরসিসি ঢালাইয়ের কাজ তদারকি করেন তারা।
এ সময় সমবায় বাজারের উন্নয়ন প্রকল্পের সেক্রেটারী হাজি রকমতউল্লাহ বলেন,ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা সমবায় বাজারের সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী ভাইয়ের দিক নির্দেশনায় ঢালাই কাজের তদারকি করছি। তিনি বলেন,বিগত সরকারের সময় অত্র বাজারে দ্বিতল ভবন নির্মান করা হলেও তা হয়েছে অপরিকল্পিতভাবে। এখানে উন্নয়ন বাবদ শুধুমাত্র সরকারী টাকা অপচয় হয়েছে। বাজারে অবস্থানরত কোন ব্যবসায়ী তার সুফল পায়নি।
তিনি আরও বলেন, গত কয়েকমাস পুর্বে অত্র বাজারটি সমবায়ের অর্ন্তভুক্তকরন হয়েছে শুধুমাত্র রিয়াদ মো.চৌধুরীর কারনে। যা বিগত সময়ে বাজার কমিটির দ্বায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা করতে পারেনি। তিনি ঐতিহ্যবাহী এ বাজারকে নতুনরুপে দেখার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছে। আপনারা সবাই আমাদেও জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন যেন পুরোনো এ বাজারের ঐতিহ্যবাহী রুপ ফিরিয়ে আনতে পারি।




